Wednesday, June 24, 2026

“খেলা হবে” স্লোগান তুলেই প্রচার শুরু তৃণমূলের বিশ্বকাপ জয়ী প্রার্থী কীর্তি আজাদের

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রবিবাসরীয় ব্রিগেডের জনগর্জনের মধ্যেই রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সেই তালিকায় পরতে পরতে চমক। যার অন্যতম কীর্তি আজাদ। যিনি ১৯৮৩ সালে ভারতের বিশ্ব কাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবার বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ।

নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন কীর্তি।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “খেলা হবে” স্লোগানেই আস্থা রাখছেন বিশ্ব চ্যাম্পিয়ন কীর্তি আজাদ। আজ, সোমবার সকালে বর্ধমানের অধিষ্ঠাত্রী সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন দলের সমর্থকেরা।

এরপর একটি দেওয়াল লেখায় হাতও লাগান। স্থানীয় রাধারাণী স্টেডিয়ামের মাঠে আসেন। তখন সেখানে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। স্থানীয় অল্পবয়সী খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং প্রয়োজনীয় টিপস দেন। তাঁর কথায়, “‘এটা আমার কাছে সরস্বতীর মন্দির। যে খেলা আমাকে এত কিছু দিয়েছে তার কাছে এলাম। ওদের বলেছি। ভাল খাওয়া দাওয়া করো। আমি মৈথীলী। তাই বলেছি, নানা রকম মাছ খাও। ছোট মাছ খাও। সফট ড্রিঙ্ক না খেয়ে নিম্বু পানি খাও, চিনি দিয়ে”!

রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে কীর্তি আজাদ বলেন, “কোনও আসন কারও স্থায়ী হতে পারে না। বর্ধমানও নয়। সিপিএমের চৌত্রিশ বছরের শাসনকে দিদি হারিয়ে দিয়েছেন। মোদি-অমিত শাহ তো অনেক কিছু বলেছিলেন। আর দিদি হুইলচেয়ারে বসে খেলা হবে বলে দেখিয়ে দিয়েছেন।” মানুষের আশীর্বাদে জিতলে আগের মতই তিনি খেলার জন্য কিছু করবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু যা করবেন দলের নেতাদের সঙ্গে আলোচনা করেই হবে। বিজেপিকে কুৎসাকারী, মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেন কীর্তি।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...