Saturday, April 4, 2026

মঙ্গলে উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তরবঙ্গ: সফরে একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে তিনি যাবেন উত্তর ২৪ পরগনার হাবড়ায়। সেখানে জনসভা করবেন। বিকেলে তিনি রওনা দেবেন জলপাইগুড়ি (Jalpaiguri)।

ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা হয়। হাবড়ায় মঙ্গলবার হাই ভোল্টেজ সভা। বাণীপুর আম্বেদকর স্পোর্টস অ্যাকাডেমির মাঠে জনসভার প্রস্তুতির পরিদর্শনে সোমবার যান বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ সাহা-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। মঙ্গলবার আকাশ পথে সাড়ে এগারোটা নাগাদ হাবড়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রথমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সরকারি অনুষ্ঠান শেষ করে তিনি সভা করবেন। এই সভা থেকে তিনি লোকসভা নির্বাচনে আগে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে তৃণমূল নেতাকর্মীরা।

এই প্রসঙ্গে নারায়ণ গোস্বামী বলেন, জেলার মানুষদের জন্য পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। তারপর সভা। নির্মল ঘোষ বলেন, সভায় কয়েক লক্ষ মানুষ আসবেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাবেন জলপাইগুড়ি। রাতে থাকবেন ফুলবাড়ির উত্তরকন্যায়। ১৩ মার্চ উত্তরকন্যার কাছে ফুলবাড়ির ভিডিওকন ময়দানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা। একগুচ্ছ সরকারি পরিষেবা হাতে তুলে দেবেন তিনি। এর মধ্যে যেমন রয়েছে, কাওয়াখালিতে ইডব্লুএস-এর ফ্ল্যাটের কাগজপত্র। পাশাপাশি, শিলিগুড়ি, জলপাইগুড়ি উন্নয়নকর্তৃপক্ষ, জনস্বাস্থ্য কারিগরি দফতর ও আরও কিছু সরকারি পরিষেবাও প্রধান করবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে কী বার্তা তৃণমূল সুপ্রিমোর সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...