Monday, March 30, 2026

“অদৃশ্য এমপি নয়, হুগলিতে চাই দিদি নম্বর ওয়ান”, রচনার সমর্থনে দেওয়াল লিখন তৃণমূলের

Date:

Share post:

রবিবারসরীয় ব্রিগেডে জনগর্জনের মধ্যেই রাজ্যের ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। যে তালিকায় পরতে পরতে চমক। তার অন্যতম অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। যিনি বাংলার মানুষের কাছে “দিদি নম্বর ওয়ান” বলেই পরিচিত। জি – বাংলায় বছরের পর বছর”দিদি নম্বর ওয়ান”- জনপ্রিয় অনুষ্ঠানের জনপ্রিয় সঞ্চালিকা রচনা এবার রাজনীতির ময়দানে। লোকসভা ভোটে তাঁকে হুগলি থেকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কেন্দ্রে গত ৫ বছর ধরে বিজেপির প্রতীকে জিতে সাংসদ রয়েছেন আরেক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। ফলে রচনাকে লকেটের সামনে দাঁড় করিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল। দুই অভিনেত্রীর রাজনীতির ময়দানে লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বাংলা।

এদিকে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পরই হুগলিতে প্রবল উৎসাহে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েছেন তৃণমূল নেতা। আজ সোমবার চুঁচুড়ার মতিবাগান এলাকায় তৃণমূল কর্মীরা রচনা বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থনে দেওয়াল লিখতে শুরু করেন। চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দেওয়াল লিখনে হাত লাগান মহিলা কর্মীরাও। দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে ”রচনাদি নম্বর ওয়ান হবে”!

কর্মীদের দাবি, রচনা জিতবেন-ই। কোনও সন্দেহ নেই। টেলিভিশন শোয়ের দৌলতে মানুষের ঘরে ঘরে
“দিদি নম্বর ওয়ান” হয়ে পৌঁছে গিয়েছেন রচনা। মহিলা মহলে অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। তাই তাঁকে আলাদা করে পরিচয় করানোর কোনও দরকার নেই। এমনই বলছেন তৃণমূল কর্মীরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একটি এপিসোড করেছেন রচনা।

অন্যদিকে, তৃণমূল কটাক্ষ করে বলছে, ”অদৃশ্য এমপি। তাঁকে কোনও সময় পাওয়া যেত না। হুগলি লোকসভার মানুষ একজন সক্রিয় এমপি চায়। যিনি কাজ করবেন। মানুষকে নিয়ে এগিয়ে যাবেন। অদৃশ্য এমপি অশান্তি লাগানোর জন্য আছেন।”

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...