Saturday, June 13, 2026

কোনও বৈষম্য মানব না! CAA বিজ্ঞপ্তি জারি নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর, বিস্তারিত জানাবেন হাবড়ায়

Date:

Share post:

বাংলায় কোনও বৈষম্য মানব না। মঙ্গলবার, রাতে CAA নিয়ে বিজ্ঞপ্তি জারির জল্পনার মধ্যেই মঙ্গলবার পৌন ছটা নাগাদ নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, কী রুল করেছে, কী বলা আছে- কাগজ হাতে পাওযার পরে হাবড়ার বৈঠকে বলব। তীব্র আক্রমণ করে মমতা বলেন, এটা মোদি সরকারের ভোটের আগে পরিকল্পনা করে ছলনা।

মঙ্গলবার, বিকেলে হঠাৎ সংবাদ সংস্থার সূত্রে জানা যায়, এদিন রাত ১০ নাগাদ সিএএ বিজ্ঞপ্তি জারি হবে। এরপরেই সাংবাদিক বৈঠক করে হুঙ্কার দেন মমতা। ২০২০ সালে CAA আইন হয়। তাহলে, এতদিন বসে থেকে কেন লোকসভা ভোটের আগে CAA নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চাইছে বিজেপি সরকার- মোক্ষম প্রশ্ন ছোড়েন বাংলার মুখ্যমন্ত্রী। এর পরেই হুঙ্কার দিয়ে তিনি বলেন, “কোনও বৈষম্য হলে আমরা মানব না।“ তাঁর কথায়, “যদি কোন বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক ,সেটা আমরা মানি না। জাস্ট একটা ছেলের হাতের মোয়া। এই ২-৩ দিনে তো কিছু দিতে পারবে না। হয়তো শুধু বলবে আপনারা পোর্টাল দিয়ে সেখানে নাম লেখান।“  মমতা বলেন, “কুড়ি সালে আইনটা পাস হয়েছিল। তারপর চার বছর কেটে গেল। নির্বাচন ঘোষণার আর ২-৩ দিন বাকি আছে। তার আগে এটা করা মানে একটা রাজনৈতিক পদক্ষেপ। পুরো রিপোর্ট দেখার পর, কাগজ দেখার পর ডিটেলস আমি হাবরা থেকে বলব কালকে।“

মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এই জন্য কি তাহলে মতুয়াদের আধার বাতিল হচ্ছিল? CAA বৈধ হলে, মানুষ আগে যে সুবিধা যা পেতেন তা কি এখন পাবেন না? মমতা জানান, বিজ্ঞপ্তি পড়ে হাবড়ার জনসভা থেকে বিস্তারিত জানাবেন। তাঁর কথায়, “এটা মানুষের সঙ্গে প্রতারণা, ছলনা। পায়ে পা বাধিয়ে অশান্তি করতে চাইছে বিজেপি।“ মমতা প্রশ্ন তোলেন, কেন রমজানের আগেই এটা করতে হল!

মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন, “নাগরিকত্ব বাতিলের চেষ্টা হলে রুখব। এটা ভোটের আগে পরিকল্পনা করে ছলনা বিজেপির। তবে, তৃণমূল মুখ বুজে থাকব না বলে জানান তৃণমূল (TMC) সুপ্রিমো।“ তাঁর কথায়, “আমরা সবাই নাগরিক। ভোটের জন্য ছলনা করে অধিকার কেড়ে নিতে দেব না। সবাইকে বলি ভয় পাবেন না, চিন্তা করবেন না। আজ যদি কারও অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম আওয়াজ তুলবে এর প্রতিবাদ করবে।” বিজ্ঞপ্তি প্রকাশ হলে, সেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।




Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...