Saturday, April 4, 2026

সভার নামে অশান্তির চেষ্টা! সন্দেশখালিতে ফের জারি ১৪৪ ধারা, পুলিশের পাল্টা চালে কুপোকাত বামেরা

Date:

Share post:

নতুন করে আর কোনও অশান্তি বরদাস্ত নয়! আর সেকারণেই সন্দেশখালিতে (Sandeskhali) নতুন করে জারি হল ১৪৪ ধারা। সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সন্দেশখালিকে অশান্ত করার লক্ষ্যে পথে নেমেছে সিপিএম (CPIM)। এদিন দুপুরে সভার নামে ফের শান্ত সন্দেশখালিতে অশান্তির চেষ্টা লাল ব্রিগেডের। এমন পরিস্থিতিতে অশান্তির আশঙ্কায় নতুন করে সন্দেশখালির একাধিক এলাকায় জারি হল ১৪৪ ধারা। পুলিশ (Police) সূত্রে খবর, এদিন সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া–আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আগে থেকেই সন্দেশখালির একাধিক জায়গায় জারি ছিল ১৪৪ ধারা। কিন্তু রবিবার সেই মেয়াদ শেষ হতেই সোমবার সন্দেশখালিতে সভার আয়োজন করে সিপিআইএম। কিন্তু নতুন করে বামেদের উস্কানিতে অশান্তি ছড়িয়ে পড়তে পারে সন্দেশখালিতে। আর সেকারণেই ফের নতুন করে ১৪৪ ধারা জারি করল পুলিশ। সূত্রের খবর, আগামী ৩ দিন ওই বিধি কার্যকরী হবে। সন্দেশখালি থানার ওসি গোপাল সরকার সাফ জানিয়েছেন, ‘‘নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত। সিপিএমের সভাকে কেন্দ্র করে নতুন করে যাতে ফের অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে ধামাখালি ঘাট-সহ একাধিক এলাকায়”।

আর পুলিশের এমন সিদ্ধান্তে সন্দেশখালির সামাজিক শিক্ষাকেন্দ্রের মাঠে গাজোয়ারি করতে না পেরে বেজায় ক্ষুব্ধ লাল শিবির। তবে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদা সতর্ক পুলিশ। ইতিমধ্যে একাধিক জায়গায় পিকেট বসিয়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...