Tuesday, June 23, 2026

ডার্বিতে জয় পেলেও দলের খেলায় খুশি নন হাবাস

Date:

Share post:

গতকাল ফের ডার্বির রং হয় সবুজ-মেরুন। আইএসএলের ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গল এফসিকে ১-৩ গোলে হারায় মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সবুজ-মেরুন। তবে ডার্বি জিতলেও দলের খেলায় খুশি নন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর মতে, দ্বিতীয়ার্ধে দলের কাছে যে পারফরম্যান্স প্রত্যাশা করা হয়েছিল তা দিতে পারেননি সবুজ-মেরুন ব্রিগেড।

এই নিয়ে বাগান কোচ হাবাস বলেন, “ আমরা প্রথমার্ধে ৩-০ জিতছিলাম। তাই জন্যেই হয়তো দ্বিতীয়ার্ধে দলের খেলায় অতিরিক্ত আত্মবিশ্বাস চলে এসেছিল। আমাদের উচিত ছিল একই ছন্দ ধরে রেখে খেলা। প্রতিপক্ষকে একই রকম চাপে রাখা। সেটা আমরা করিনি। আত্মতুষ্টিতে ভুগেছি। তারফল ভুগতে হয়েছে একটি গোল খেয়ে।প্রথমার্ধে আমরা আরও গোল করতে পারতাম। দ্বিতীয়ার্ধে হঠাৎ দলের খেলায় যে কী হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এটা নিয়ে ভাবতে হবে আমাদের। উন্নতি করতে। দ্বিতীয়ার্ধে দল একই রকম দাপট দেখাবে ভেবেছিলাম। সেটা পারিনি। মানছি গোটা ম্যাচ একই ভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু গোলের ব্যাপারে আরও নিখুঁত হতে হবে আমাদের।“

ইস্টবেঙ্গলকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান। তবে এতেই ভেসে যেতে নারাজ বাগান কোচ। এই নিয়ে হাবাস বলেন, “দু’দিন পরেই কেরলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামব। ডার্বি জয়ের উৎসবের সময় কোথায়? আমাদের বর্তমানে বাঁচতে হবে। তাই এখন ভবিষ্যত নিয়ে ভাবছি না। আপাতত আমার ফোকাসে কেরল ম্যাচ। তার পর মুম্বই রয়েছে। ধাপে ধাপে এগোতে হবে।“

আরও পড়ুন- ‘ক্লেটনের পেনাল্টিতে গোল হলে ম্যাচের ফলাফল অন্য হতে পারত’, ডার্বি হেরে বললেন কুয়াদ্রাত



Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...