Tuesday, June 23, 2026

অস্ট্রেলিয়ায় স্ত্রীকে খুন করে ডাস্টবিনে ফেলে ছেলেকে নিয়ে দেশে ফিরলেন যুবক

Date:

Share post:

স্ত্রীকে খুন করেছিলেন। দেহ প্রায় ৮০ কিমি দূরে নিয়ে গেলেন। সেখানে একটি ময়লার পাত্রে ফেলে রাখেন। তারপর নিজের ৩ বছরের সন্তানকে নিয়ে সুদূর অস্ট্রেলিয়া থেকে ফিরে আসেন হায়দ্রাবাদে। সেখানেই স্ত্রীর বাবা-মায়ের কাছে স্বীকার করেন স্ত্রী চৈতন্য মাধাগনিকে (৩৬) খুন করার কথা। চৈতন্য ওরফে শ্বেতার বাবা-মা এখন মেয়ের দেহ ফিরে পেতে আবেদন জানিয়েছেন তেলেঙ্গানা প্রশাসনের কাছে।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশ একটি বিবৃতি দিয়ে জানায় বাকলে এলাকায় রাস্তার ধারে একটি ময়লার পাত্র থেকে একটি দেহ উদ্ধার হয়। দ্বিতীয় ঘটনা পয়েন্ট কুক এলাকার মিরকা ওয়েতে কিছু অপরাধমূলক কাজের নমুনা খুঁজে পাওয়া যায়। দুটির মধ্যে সংযোগ ছিল বলে অনুমান ভিক্টোরিয়া পুলিশের প্রাথমিক তদন্তে। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদে শ্বেতার স্বামী অশোক রাজ ভারিকুপ্পালার ভারতে চলে আসার দাবি করা হয়।

সেই খবর সম্প্রচারকে সত্যি প্রমাণ করে অশোক হায়দ্রাবাদের এএস রাও নগর এলাকায় শ্বেতার বাবার বাড়ি চলে আসেন। সেখানে তিন বছরের ছেলেকে শ্বেতার বাবা-মায়ের হাতে তুলে দিয়ে স্ত্রীকে খুন করার বিষয়টি স্বীকার করেন। ঘটনার তদন্তে অস্ট্রেলিয়ার পুলিশ।

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...