Tuesday, June 23, 2026

কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! সোমেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

বসন্তেও শীতের (Winter) আমেজ বঙ্গে। বেলা বাড়লে রোদের তাপ বাড়লেও সন্ধে গড়ালেই ভালো ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) গত কয়েক দিনের তুলনায় আরও কিছুটা নেমেছে। যা হাড়ে হাড়ে টের পেয়েছেন কলকাতা (Kolkata)-সহ রাজ্যবাসী। এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। সেই বৃষ্টির পরই রাজ্যের তাপমাত্রা এক লাফে অনেকটা বাড়ার আশঙ্কা প্রকাশ আলিপুরের। আগামী বুধবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া (Weather) মূলত শুষ্ক থাকলেও বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি (Rain) চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে শনিবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও শুকনোই থাকবে উত্তরবঙ্গ।

সোমবার হাওয়া অফিস জানিয়েছে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতি এবং শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে এখনও পর্যন্ত মার্চ মাসের শীতলতম দিন সোমবারই। তবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে হাওয়া অফিসের ঘোষণা, গত কয়েক দিন ধরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও মঙ্গলবার থেকে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে। চলতি সপ্তাহেই এক লাফে তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...