Tuesday, June 2, 2026

নতুন ইনিংসের জন্য ইউসুফকে নিয়ে আবেগঘন পোস্ট ভাই ইরফানের

Date:

Share post:

ক্রিকেটের বাইশ গজ থেকে এবার রাজনীতিতে (Politics)। লোকসভা ভোটে (Loksabha Election) প্রার্থী তালিকায় তৃণমূলের সবচেয়ে বড় চমক ইউসুফ পাঠান (Yusuf Pathan)। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে বহরমপুর (Baharampore) কেন্দ্রে দাঁড় করানোর ঘোষণা করেছে তৃণমূল (TMC)। খুব স্বাভাবিভাবেই ইউসুফ রাজনীতিতে আসতে অনেকে যেমন অবাক হয়েছেন, ঠিক একইভাবে শুভেচ্ছার বন্যায় ভেসেছেন কলকাতা নাইট রাইডার্সের এই প্রাক্তন এই মারকুটে ব্যাটসম্যান।

কিংবদন্তি সচিন তেন্ডুলকর শুভেচ্ছা জানানোর পর ইউসুফকে তাঁর নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভাই ইরফান পাঠানও। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইরফান লেখেন, “আমি নিশ্চিত, একবার যদি রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হও, তাহলে মানুষের দৈনন্দিন জীবনে সত্যিকারের বদল আনবে।”

 

বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী ইউসুফ। রাজনৈতিক মহলে মতে, সংখ্যালঘু আবেগকে কাজে লাগিয়ে অধীরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন ইউসুফ! যখন খেলতেন, তখন ঝোড়ো ব্য়াটিংয়ের জন্য পরিচিত ছিলেন ইউসুফ। আবার প্রয়োজনের অফ-স্পিনে তুলে নিতে উইকেটও। দেশের জার্সিতে ওয়ানডে ও টি-২০ ফরম্যাট মিলিয়ে করেছেন হাজারের উপর রান। এমএস ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের সঙ্গে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপও জিতেছেন ইউসুফ পাঠানের দাদা। ২০১১-২০১৭ পর্যন্ত আইপিএল খেলেছেন কলকাতার দল কেকেআরের হয়েই। শহরের ফ্র্যাঞ্চাইজিকে দিয়েছেন জোড়া আইপিএল।

 

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...