Saturday, February 21, 2026

লক্ষ্য লোকসভা নির্বাচন, রণকৌশল সাজাতে আজ নজরুল মঞ্চে বিশেষ বৈঠক অভিষেকের

Date:

Share post:

ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে। এবার রণকৌশল সাজিয়ে নেওয়ার পালা। ইতিমধ্যেই জেলায় জেলার মুখ্যমন্ত্রীর (CM) সফর যেমন চলছে, ঠিক তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রণকৌশল ঠিক করছেন। আজ নজরুল মঞ্চে দুপুর ১২ নাগাদ এসসি-এসটি এবং ওবিসি সেলের নেতাদের নিয়ে বৈঠক করতে চলেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিক দলের একাংশ মনে করছে লোকসভা ভোটকে সামনে রেখে তপশিলি জনজাতিদের নিয়ে একটা টিম গঠন করতে চায় তৃণমূল বলেই মনে করা হচ্ছে। মূলত তপশিলি জাতি ও উপজাতিদের এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার চালাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

রবিবার ব্রিগেডে জনগর্জনের মঞ্চ থেকেই বেজে গিয়েছে দামামা। চলতি সপ্তাহে ভোটের দিন ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। একদিকে তৃণমূল সুপ্রিমো মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন, জেলায় জেলায় সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে তাঁর উপস্থিতি সাধারণ মানুষের মনে এক আলাদা উন্মাদনা সৃষ্টি করছে। অন্যদিকে দলের কর্মী সমর্থকদের নিয়ে বিজেপির মোকাবেলা করার স্ট্র্যাটেজি ঠিক করছেন অভিষেক। তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন তপশিলি জাতিভুক্ত ১০ জন। তাঁরা হলেন কোচবিহারের জগদীশচন্দ্র বসুনিয়া, জলপাইগুড়ির নির্মলচন্দ্র রায়, রানাঘাটের মুকুটমণি অধিকারী, জয়নগগরের প্রতিমা মণ্ডল, মথুরাপুরের বাপি হালদার, আরামবাগের মিতালি বাগ, বাঁকুড়ার বিষ্ণুপুরের সুজাতা মণ্ডল, বর্ধমান পূর্বের ডঃ শর্মিলা সরকার, বোলপুরের অসিত কুমার মাল এবং বনগাঁর বিশ্বজিৎ দাস। তফসিলি উপজাতিভুক্ত ৩ জন হলেন আলিপুরদুয়ারের প্রকাশচিক বরাইক, দার্জিলিংয়ের গোপাল লামা এবং ঝাড়গ্রামের কালীপদ সোরেন। সদ্য টিকিট পাওয়া কাঁথির উত্তম বারিক এবং পুরুলিয়ার শান্তিরাম মাহাতো অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত। উত্তরবঙ্গের তপশিলি প্রার্থীরা এই বৈঠকে থাকছেন না। আগামী ১৪ মার্চ জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক। উত্তরবঙ্গের তপশিলি প্রার্থীদের নিয়ে বৈঠক সেখানেই হবে। আজকের বৈঠকে প্রতি ব্লক থেকে কমপক্ষে ৫-৭ জন এসসি, এসটি এবং ওবিসি প্রতিনিধিরাও থাকবেন। লোকসভা নির্বাচনের আগে নজরুল মঞ্চে অভিষেকের এই মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


spot_img

Related articles

ডনের দেশে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, নজির হরমনপ্রীতের

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে দাঁড়িয়ে তাদেরকেই হারানো—মেয়েদের ক্রিকেটে যা বরাবরই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই এবার সফলভাবে জয় করল ভারতীয়...

ISL: মিগুয়েল-ইউসেফ যুগলবন্দিতে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

আইএসএলের(ISL) শুরুতেই মশালের আগুনে গনগনে আঁচ। বিগত পাঁচ মরশুম ধরে লিগের সূচনাটা একেবারেই ভালো করতে পারেনি লাল হলুদ...

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...