Monday, April 6, 2026

প্রার্থী ঘোষণার পরেই উত্তরে অভিষেক, বৃহস্পতিবার জলপাইগুড়িতে সভা

Date:

Share post:

লোকসভা ভোটের দামামা প্রায় বেজে গিয়েছে। ১০ মার্চ মেগা সমাবেশে অভিনবভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ইতিমধ্যে জোরকদমে প্রচারে নেমে পড়েছে রাজ্যের শাসকদল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জলপাইগুড়ি জেলা তৃণমূলের (TMC) ডাকে বৃহস্পতিবার ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা।

বৃহস্পতিবার দুপুর দুটোয় জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে অভিষেকের জনসভা হবে। ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার মানুষের প্রতি অভিষেক বার্তা দেন, “এমন আওয়াজ তুলুন, দিল্লির বুকে ভূমিকম্প অনুভূত করেন বহিরাগত নেতারা”। তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ”লড়াইয়ের ময়দানে লড়ে নেব। খেলা হবে। তৈরি থেকো বিজেপির বন্ধুরা জনগর্জন কী, আজকে শুধু একটা ট্রেলার দেখালাম, সিনেমাটা বাংলার আপামর জনতা দেখাবে।” অভিষেক জানান, এদিন যে কর্মসূচির সূচনা হল, তার নাম “জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন”। সেই গর্জনের আওয়াজ তুলতেই জলপাইগুড়িতে (Jalpaiguri) সভা করবেন অভিষেক।

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...