Friday, June 26, 2026

হকির ডার্বিতে মোহনবাগানকে ১-০ গোলে হারালো ইস্টবেঙ্গল

Date:

Share post:

ফুটবলের ডার্বিতে না পারলেও হকি ডার্বির রং হল লাল-হলুদ। এদিন হকি ডার্বিতে মোহনবাগানকে হারালো ১-০ গোলে। ফুটবলে দু’দিন আগে ডার্বি হারলেও কলকাতা প্রিমিয়ার হকি লিগের বড় ম্যাচে বাজিমাত ইস্টবেঙ্গলের। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে খেতাবের খুব কাছে লাল-হলুদ। মহামেডান মাঠে মঙ্গলবার আয়োজিত হয় সুপার সিক্স রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। হাড্ডাহাড্ডি ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ইস্টবেঙ্গলের হয়ে খেলার একমাত্র গোলটি করেন গুরজিন্দর সিং। এদিন ডার্বির নায়কও তিনি।

সুপার সিক্সে জয়ের হ্যাটট্রিক করল ইস্টবেঙ্গল। ডার্বি হারায় খেতাবের আশা শেষ মোহনবাগানের। সুপার সিক্সে তিনটি ম্যাচের মধ্যে একটি জয়, একটি ড্র এবং একটিতে হার তাদের। ম্যাচে তুল্যমূল্য লড়াই হলেও মোহনবাগান একাধিক সুযোগ নষ্ট করেন। পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হয় দু’দলই। সুপার সিক্সে ইস্টবেঙ্গলের বাকি দু’টি ম্যাচ সিইএসসি এবং ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে। পরের ম্যাচে সিইএসসি-কে হারালেই লিগ খেতাব নিশ্চিত করে ফেলতে পারে ইস্টবেঙ্গল।

গত মরশুমে দর্শক হাঙ্গামায় হকি ডার্বি ভেস্তে গিয়েছিল। এবার মহামেডান মাঠে কড়া নিরাপত্তা ছিল হকির বড় ম্যাচ ঘিরে। নির্বিঘ্নেই শেষ হয় ডার্বি।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বিরাটকে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড : সূত্র



Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...