Friday, June 26, 2026

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বিরাটকে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড : সূত্র

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে কি নেই বিরাট কোহলি? সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বিরাটকে ভাবছে না বিসিসিআই। সম্প্রতি ব্যাক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন না বিরাট। বিরাটকে ছাড়াই ইংরেজদের বিরুদ্ধে টেস্ট সিরিজ পকেটে পোরে রোহিত শর্মার দল। আর এবার সূত্রের খবর , আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বিরাটকে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে এমনই খবর, কোহলির জায়গায় তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা ভাবছেন বোর্ড কর্তারা।

সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপে তরণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছে বোর্ড। যুক্তি হিসাবে বলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেটে ২০ ওভারের ক্রিকেটে কোহলির পক্ষে মানিয়ে নেওয়া অসুবিধার হতে পারে। আর তাই টি-২০ বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখতে চাইছেন না বোর্ড কর্তারা।সূত্রের খবর, কোহলিকে বোঝানোর গুরু দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান নির্বাচক অজিত আগারকরকে।

তবে জানা যাচ্ছে এখনই এই সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিসিআই। আসন্ন আইপিএলে কোহলির পারফরম্যান্স দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান বোর্ড কর্তারা। কোহলিকে বাদ দেওয়ার কাজ সহজ নয়,তা জানেন বোর্ড কর্তারা। তাই তাঁরা এ ব্যাপারের সাবধানে এগোতে চাইছেন। আগারকরকে তাই কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে। আইপিএলে কোহলির পারফরম্যান্স দেখার পর তাঁর সঙ্গে আলোচনায় বসতে পারেন প্রধান নির্বাচক।

আরও পড়ুন- ডার্বি অতীত, হাবাসের লক্ষ্য এবার কেরালা

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...