Friday, June 26, 2026

ডার্বি অতীত, হাবাসের লক্ষ্য এবার কেরালা

Date:

Share post:

ডার্বি অতীত। এবার পরবর্তী লক্ষ্য কেরালা ব্লাস্টার্স। এদিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ১০ মার্চ আইএসএলের ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারায় সবুজ-মেরুন। তবে এখন আর ডার্বি নিয়ে ভাবতে নারাজ হাবাস। ফোকাসড পরবর্তী ম্যাচে। আগামিকাল অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা। সেই ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে থাকাই লক্ষ্য হাবাসের।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, “ ডার্বি শেষে পাঁচ ঘন্টার ফ্লাইটে যাত্রা করে তার ৪৮ ঘন্টা বাদেই মাঠে নামা দলের খেলোয়ারদের পক্ষে বড় সমস্যা। সবার জন্য সমান নিয়ম হওয়া উচিৎ। তবে এই সমস্ত কারণ গুলোই আমাদের অনুপ্রেরণা দেবে। আমরা যে দলের বিপক্ষে খেলতে যাচ্ছি তাদেরও ভক্তের সংখ্যা বিরাট। পেশাদারী ফুটবলের ক্ষেত্রে এ এক অসাধারণ মুহূর্ত।” এরপরই হাবাস আরও বলেন, “আমাদের কাছে এই ম্যাচ সহজ হবে না ঠিকই, তবে এও জানিয়ে রাখি ওদের কাছেও কিন্তু এই ম্যাচ সহজ নয়।”

একই কথা শোনা যায় বাগান গোলরক্ষক বিশাল কাইথের গলাতেও। তিনি বলেন, “ এই মুহূর্তে দাঁড়িয়ে ডার্বি অতীত। সামনে যারা বিপক্ষ তাদের সঙ্গে মোকাবিলা করতে হবে। তারজন্য পরবর্তী ম্যাচে মনোনিবেশ করা আমাদের প্রয়োজন।”

আরও পড়ুন- ধোনির পর কে হবেন সিএসকের অধিনায়ক? সেই নিয়ে এবার মুখ খুললেন চেন্নাইয়ের সিইও



Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...