Saturday, June 6, 2026

কড়া নিরাপত্তায় গ্যাংস্টার সন্দীপের সঙ্গে রিভলবার রানির গাঁটছড়া!

Date:

Share post:

চার হাত এক হচ্ছে অন্ধকার জগতের দুই হেভিওয়েটের।গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জঠেড়ী এবং ম্যাডাম মিঞ্জ ওরফে রাজস্থানের রিভলবার রানি গাঁটছড়া বাঁধছেন।মঙ্গলবার দিল্লির দ্বারকায় এক ব্যাঙ্কোয়েটে বসেছে বিয়ের আসর।তাদের অন্ধকার অতীতের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দ্বারকার সেক্টর থ্রির সন্তোষ গার্ডেন। জানা গিয়েছে ৫১ হাজার টাকায় সন্দীপের আইনজীবী এই ব্যাঙ্কোয়েট ভাড়া করেছেন।

হরিয়ানার সোনিপত থেকে একটি এসইউভিতে করে বিবাহস্থলে পৌঁছেছেন সন্দীপ।ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল, স্পেশাল স্টাফ এবং ক্রাইম ব্রাঞ্চের বিশেষ দল। বিয়েতে নিমন্ত্রিতদের বারকোড ব্যান্ড দেওয়া হয়েছে। ব্যাঙ্কোয়েটের ধারে কাছে অনুমতি ছাড়া কোনও গাড়িতে যেতে দেওয়া হচ্ছে না। স্পেশাল ওয়েপন্স এবং টেকনিক্স-এর ২৫০ জন পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে রয়েছে দুটো ডোরফ্রেম এবং মেটাল ডিটেক্টর। পুরো এলাকা সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। টহলদারি চালানো হচ্ছে ড্রোনেও। সন্দীপের পরিবারের তরফে ১৫০ জন অতিথির নামের তালিকা দেওয়া হয়েছে পুলিশকে। বিয়ের আসরে ওয়েটার ও অন্যান্য সব কর্মীকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।

বর্তমানে তিহাড় জেলে বন্দি সন্দীপ।মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসাবে তার মাথার দাম ৭ লক্ষ টাকা রাখা হয়েছিল।  মঙ্গলবার বিয়ের পর হরিয়ানার জঠেড়ী গ্রামে নিজের বাড়িতেও যাবেন সন্দীপ। রীতিনীতি ও নিয়মকানুন পালনের জন্য। সঙ্গে থাকবে বিশাল পুলিশবাহিনী।সন্দীপ দিল্লির একটি আদালত থেকে তার বিয়ের জন্য ছয় ঘন্টা প্যারোল পেয়েছেন। সন্দীপের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগও রয়েছে।

 

 

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...