Monday, April 6, 2026

 কলকাতা হাই কোর্টের ডেপুটি সলিসিটর জেনারেল পদের দায়িত্বে রাজদীপ মজুমদার

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের ডেপুটি সলিসিটর জেনারেল পদে দায়িত্ব পেলেন রাজদীপ মজুমদার। ইতিমধ্যেই তিনি নিয়োগপত্র পেয়েছেন। গত ফেব্রুয়ারি পর্যন্ত ডেপুটি সলিসিটর জেনারেল ছিলেন বিল্বদল ভট্টাচার্য। গতমাসের মাঝামাঝি সময়ে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করেন। সেই শূণ্য পদে এবার নিয়োগ করা হল রাজদীপ মজুমদারকে।মঙ্গলবার আইনমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

ডেপুটি সলিসিটর জেনারেল হওয়ার আগে বিল্বদল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী ছিলেন। তাঁর হয়ে অনেক মামলায় সওয়াল করেছেন তিনি। এখন তিনি কলকাতা হাই কোর্টে সিবিআইয়ের আইনজীবী। প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হয়ে সওয়াল করেন। এই সংক্রান্ত মামলায় সিবিআই যত রিপোর্ট দেয়, তা আইনজীবী বিল্বদলই আদালতে পেশ করেন। ২০২৩ সালের অক্টোবরে গোপনীয়তা খর্ব হচ্ছে জানিয়ে কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সে সময় তাঁর আবেদনের বিরোধিতা করেছিলেন সিবিআইয়ের আইনজীবী বিল্বদল।

তবে জানা গিয়েছে বিরোধী দলনেতার সঙ্গে বিল্বদলের সম্পর্কে চিড় ধরাতেই তাকে সরিয়ে দেওয়া হয়। রাজদীপ মজুমদারও শুভেন্দু ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

 

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...