Friday, April 3, 2026

মঙ্গলারতি- মন্ত্রচারণে বেলুড়মঠ, কামারপুকুরে পালিত রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উৎসব

Date:

Share post:

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৯ তম জন্মতিথি উৎসব (Sri Ramakrishna Birth Anniversary) উপলক্ষ্যে আজ সকাল থেকেই ভক্ত সমাগম বেলুড়মঠ- কামারপুকুরে। ভোরে প্রতিদিনের মতো আজও মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়। বেলুড়ে মূল মন্দিরের পাশে অস্থায়ী ভাবে নির্মিত মণ্ডপে সকাল ৮টা থেকে শুরু হয় নানা ধর্মীয় অনুষ্ঠান— বৈদিক মন্ত্রচারণে উদ্বোধনী সঙ্গীত, রামকৃষ্ণ কথা, ধর্মসভার আয়োজন করা হয়েছে।

সকাল ১১টা থেকে ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে। এদিন প্রভাত ফেরির মাধ্যমে রামকৃষ্ণ মঠ মিশনের (Ramakrishna Math Ramakrishna Mission) বিভিন্ন শাখা সংগঠন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় ।কামারপুকুরেও (Kamarpukur) ভক্ত সমাগমে জমজমাট মঠ মিশন চত্বর।

রামকৃষ্ণ জন্ম উৎসব উপলক্ষে সমাজমাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এদিন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড়ে প্রভাতী অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশিত হয়। মঠের (Ramakrishna Math) ব্রহ্মচারীগণ রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ তুলে ধরেন ভক্তদের সামনে। কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তরফে নগর পরিভ্রমন করা হয়। বেলা বারোটা থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...