Saturday, May 30, 2026

CAA-NRC মানছি না-মানব না! স্লোগান তুলে বুধে শিলিগুড়িতে প্রতিবাদ-মিছিল তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

CAA-NRC মানছি না, মানব না- এই স্লোগান তুলে বুধবার শিলিগুড়িতে মিছিল করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিলিগুড়ির মৈনাক থেকে ভেনাস মোড় পর্যন্ত মিছিলে সবাই পা মেলাতে আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার, দুপুরে হাবড়ায় সরকারি পরিষেবা প্রদান ও সভার পরে সরকারি শিলিগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। হাবড়ার পরে, সেখানেও CAA লাগুর প্রতিবাদে তীব্র আক্রমণ করেন।

এদিন শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ক্যা (CAA) আমার পছন্দ নয়। কিছুদিন আগে আধার কার্ড ডি অ্যাক্টিভেট করা হচ্ছিল। মানুষের অধিকার চিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার। আমার কাজ সতর্ক করা। সেটাই করছি। পাকিস্তান, আফগানিস্তানকে নেওয়া হল। পাঁচটা সম্প্রদায়কে রাখল, আর মুসলমানদের বাদ দিয়ে দিল, যেন তাঁদের কোনও অবদান নেই! সবাই মিলেমিশে থাকুন। আমায় কিছু বলার থাকলে বলুন। আমি কখনওই বলব না যে আমি ভুল করি না। কাজ করলে ভুল হতে পারে। আমি ভগবান নই।“

তোপ দেগে মমতা বলেন, “অনেক দেশ যেমন আমেরিকায় ৫ বছর থাকার গ্রিন কার্ড দিয়ে দেওয়া হয়। কোথাও ১০ বছরে দেওয়া হয়, কোনও কোনও দেশে ৭ বছরে দিয়ে দেওয়া হয়। যদি আপনারা এই নিয়ম করতেন, জেলাশাসকের উপর দায়িত্ব দিতে পারতেন। যে এখানে ১০ বছর রয়েছে এমন কেউ আবেদন করলে এবং তাঁর সমস্ত নথিপত্র ঠিক থাকলে তাঁকে নাগরকত্ব দেওয়া যেতে পারে। সারা বিশ্ব যা করেছে, সেই আইন অনুসরণ করেনি। এটি মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার আইন, খুবই মারাত্মক। যদি বাবা মায়ের মৃত্যু হয়ে গিয়ে থাকে, তাহলে কী ভাবে জন্মের সার্টিফিকেট আনবেন?“

এর পরেই তোপ দেগে মমতা বলেন, CAA-NRC মানছি না, মানব না। ঘোষণা করেন, তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বুধবার প্রতিবাদ মিছিল করেন তৃণমূল সুপ্রিমো। সবাইকে সেই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।




Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...