Wednesday, June 3, 2026

অটোচালক বাবার ছেলে, মহম্মদ সিরাজ এখন মার্সিডিজ-ল্যাম্বারগিনির মালিক

Date:

Share post:

স্বপ্নটা ছেড়েই দিয়েছিলেন। এক বন্ধুর ক্যাটারিংয়ের কাজে প্রতিদিন ২০০ টাকায় কাজ করতে যেতেন মহম্মদ সিরাজ।  সাদা টি শার্ট ও কালো প্যান্ট পরে বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন করতেন তিনি। ক্রিকেটার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) জীবনটাই যেন আস্ত একটা রূপকথা। ছোট থেকেই তিনি ভালোবাসতেন ক্রিকেট খেলতে। কিন্তু ছোটবেলার ভালোবাসাকে যে পেশা করা যায়, তা কোনওদিনই ভাবেননি ভারতীয় পেশার মহম্মদ সিরাজ।

বুধবার ৩০ বছরে পা দিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এদিন এক ভিডিও বার্তায় মহম্মদ সিরাজ জানান,  ‘২০১৯ সালে ক্রিকেট ছেড়ে দেব ভেবেছিলাম। কিন্তু সেই দুঃসময় আমার পাশে ছিলেন বাবা-মা ও দাদারা। ওরা আমাকে সবাই ক্রিকেটে মন দিতে বলেন।’  তার আগে পরিবারকে সামলাতেন বাবা। অটো চালিয়ে ১০ জনের পরিবারের মুখে খাবার তুলে দিতেন। কিন্তু বয়সের সঙ্গে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলতে থাকেন।

তবে এখন শখেই দারুন রুমালি রুটি ও চিকেনের নানান পদ রান্না করতে পারেন বলে নিজেই জানিয়েছেন ভারতীয় পেসার। বর্তমানে ভারতীয় দলের এ গ্রেড (Grade-A) ক্রিকেটার মহম্মদ সিরাজ। যাঁর বছরে মোট আয়ের পরিমাণ ২৫ কোটি টাকা। বোর্ডের বাৎসরিক চুক্তি থেকে পান ৫ কোটি। আইপিএল-এ খেলে পান ১০ কোটি টাকা। এছাড়া, স্পনসর ও বিজ্ঞাপন ও সারা বছর বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ খেলে পান আরও ১০ কোটি টাকা।

হায়দ্রাবাদের বানজারা হিলসে রয়েছে সিরাজের প্রাসাদোপম বাড়ি। বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, জিমন্যাসিয়াম, থিয়েটার হলও। রয়েছে পাঁচটি বিলাসবহুল গাড়ি, যার মধ্যে রয়েছে বিএম ডব্লুউ, ল্যাম্বারগিনি, মার্সিডিজও রয়েছে কিছু ব্যবসাও, যা এখন দেখাশোনা করেন মহম্মদ সিরাজের দাদারা।

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...