Wednesday, June 24, 2026

বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’কে নকল, নির্বাচনী ইস্তেহারে কংগ্রেসের প্রাধান্য মহিলাদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ইস্তেহারে মহিলা ক্ষমতায়নে জোর কংগ্রেসের। উল্লেখযোগ্যভাবে নারীর ক্ষমতায়নে যে পাঁচটি মূল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রথমেই রয়েছে অর্থনৈতিক ক্ষমতায়ন। বাংলার মহিলাদের অর্থনৈতিক উন্নতিতে যেভাবে সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পথেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে লোকসভার বৈতরণী পার হওয়ার লক্ষ্যে জাতীয় কংগ্রেস।

লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো ন্যায়যাত্রার মধ্যে দিয়ে জাতিভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধী। বুধবার কংগ্রেসের মহারাষ্ট্রের কর্মসূচি থেকে রাহুল গান্ধী ঘোষণা করলেন ‘নারী ন্যায় গ্যারান্টি’। এই প্রতিশ্রুতির মধ্যে দেশের মহিলাদের পাঁচ ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস। প্রথম প্রতিশ্রুতিতে প্রত্যেক দরিদ্র পরিবারের একজন মহিলাকে বছরে ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানানো হয়। তবে এক্ষেত্রেও বাংলায় যেভাবে সব দরিদ্র মহিলা এই সুবিধা পেয়ে থাকেন, তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারল না কংগ্রেস।

এর পাশাপাশি চাকরি ক্ষেত্রে মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি জানানো হয়। দেশের ক্ষমতায় এলে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও প্রত্যেক পঞ্চায়েতে মহিলাদের সহায়তার জন্য আইনি সহায়তাকেন্দ্র রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই সঙ্গে দেশের প্রত্যেক জেলার সদর শহরে মহিলাদের জন্য হস্টেল তৈরি করারও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কংগ্রেসের ইস্তেহারে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...