Thursday, June 25, 2026

নির্বাচন কমিশনার ‘নিয়োগ প্রক্রিয়া’ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মামলা

Date:

Share post:

নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার ‘নিয়োগ প্রক্রিয়া’ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মামলা হল। অভিযোগ, কেন্দ্রীয় সরকার এক তরফা ভাবে কমিশনার নিয়োগ করছে। সেই নিয়োগে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে মামলা হল নতুন করে। আগামী ১৫ মার্চ সেই মামলার শুনানি হবে।গত শনিবার আচমকাই নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেন অরুণ গোয়েল। নির্বাচন কমিশনের তিন জনের বেঞ্চে এখন শুধু রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।গত মাসেই অন্য নির্বাচন কমিশনার পদ থেকে অবসর নিয়েছেন অনুপ পাণ্ডে।অরুণের ইস্তফা দেওয়ার ফলে ফাঁকা হয়ে গিয়েছে নির্বাচন কমিশনারের দুই পদই। কমিশনের এই শূন্য দুই পদে নিয়োগের জন্য তোড়জোড় শুরু করেছে কেন্দ্র সরকার।

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে বৈঠকে বসবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ-ক্ষমতাসম্পন্ন প্যানেল। সেই প্যানেলে প্রধানমন্ত্রী ছাড়াও তাঁর ঠিক করা এক জন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকেন। অতীতে এই প্যানেলে থাকতেন দেশের প্রধান বিচারপতি।

বিতর্কের সূত্রপাত এখান থেকেই।ডিসেম্বরে কেন্দ্র সরকারের আনা নতুন আইন অনুসারে প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে। সেই আইন নিয়ে বিরোধীরা আগেই প্রশ্ন তুলেছিলেন।তাদের অভিযোগ ছিল, নির্বাচন কমিশনের স্বাধীনতাকে খর্ব করে। সেই একই অভিযোগে ফের সুপ্রিম কোর্টে মামলা হল। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ, মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণকে মামলা গ্রহণের বিষয়টি জানান।যদিও ইতিমধ্যেই কমিশনার নিয়োগের বিরোধিতা করে কংগ্রেস একটি মামলা করেছে।

 

 

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...