Saturday, April 4, 2026

শহরে বায়ুসেনা প্রধান, উদ্বোধন অত্যাধুনিক দুই নয়া যু.দ্ধজাহাজের

Date:

Share post:

উপকূলবর্তী এলাকার পাহারায় এবার জলে নামতে চলেছে দুটি নয়া যুদ্ধজাহাজ। বুধবার কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের হাতে তৈরি এই দুই যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরীর স্ত্রী নীতা চৌধুরী। উপস্থিত ছিলেন স্বয়ং বায়ুসেনা প্রধানও।

আইএনএস অগ্রয় এবং আইএনএস অক্ষয় জাহাজ দুটিতে রয়েছে বিধ্বংসী রকেট ও টর্পেডো। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান ও এমডি কমোডোর পি আর হরি জানান, শত্রু জাহাজকে ঘায়েল করতে ও প্রতিপক্ষের রকেট ও মিসাইল থেকে আত্মরক্ষার জন্য এই জাহাজ দুটির জুড়ি মেলা ভার। শীঘ্রই জাহাজ দুটিকে নৌসেনার হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন- বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! পরিযায়ী শ্রমিকদের জন্য এবার ভিন্ন স্বাস্থ্যসাথী কার্ড চালু রাজ্যের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...