Tuesday, March 31, 2026

নিতিন গড়করি কী এবার শিবসেনায়! উদ্ধবকে জবাব নাগপুর সাংসদের

Date:

Share post:

বিজেপির প্রার্থী তালিকায় নাম না থাকায় এবার নিতিন গড়করিকে কটাক্ষ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। প্রবীন বিজেপিনেতাকে শিবসেনায় যোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। যদিও উদ্ধবের এই পরামর্শ “অপরিণত ও হাস্যকর” বলে দাবি গড়করির।

মহারাষ্ট্রে আসন রফা নিয়ে ইতিমধ্যেই জটিলতায় বিজেপি, শিবসেনার শিন্ডে শিবির ও এনসিপির পাওয়ার শিবির। বিজেপি এখনও পর্যন্ত যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে মহারাষ্ট্রের একটিও আসনের প্রার্থী ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে বিতর্ক উস্কে দিলেন উদ্ধব। একটি জনসভা থেকে তিনি দাবি করেন কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ তোলা কংগ্রেস নেতা কৃপাশঙ্করের নাম থাকছে বিজেপির প্রার্থী তালিকায়। বিজেপিতে যোগ দেওয়াতেই তাঁকে টিকিট দিচ্ছে বিজেপি, অথচ বাদ পড়ছেন প্রবীন নেতা নিতিন গড়করি।

এরপরই তিনি বলেন কিছুদিন আগে নিতিন গড়করিকে তিনি শিবসেনায় স্বাগত জানিয়েছেন। বিজেপিতে অপমানিত হয়ে থাকলে তাঁকে সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে জানান তিনি। যদিও এর পাল্টা গড়করি কখনই অস্বীকার করেননি তাঁকে প্রার্থী না করার সম্ভাবনা। তবে উদ্ধবের এই দাবিকে তিনি “অপরিণত ও হাস্যকর” বলে দাবি করেছেন।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...