Saturday, June 20, 2026

নরেন্দ্রপুরে নৃশংসভাবে খুন মাটি ব্যবসায়ী! মৃত্যুর কারণ ঘিরে বাড়ছে রহস্য

Date:

Share post:

সাত সকালে নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station এলাকার রানাভুতিয়ায় চাঞ্চল্য। কালভার্টের ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত এক দেহ। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিতেই, ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বছর পঁয়ত্রিশের মৃত ব্যক্তির নাম রজত দাস (Rajat Das), তিনি মাটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। যেভাবে তাঁর দেহ ক্ষতবিক্ষত করা হয়েছে তাতে পুরনো কোন শত্রুতা বা আক্রোশের জেরেই এমন কাণ্ড বলে প্রাথমিক অনুমান পুলিশের।

মৃত রজতের পরিবার সূত্রে খবর অন্যান্য দিনের মতো বুধবার সকালেও কাজের জন্য তিনি বেরিয়ে গেছিলেন। একটু বেলা বাড়তেই কালভার্টের ধারে তার মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ,ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...