Wednesday, June 24, 2026

মাতৃহারা হলেন অভিনেতা শাশ্বত! শোকের ছায়া পরিবারে

Date:

Share post:

প্রয়াত হলেন অভিনেতা (Actor) শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) মা (Mother)! বুধবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জলি চট্টোপাধ্যায় (Anjali Chatterjee)। সূত্রের খবর, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বিশিষ্ট অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের (Subhendu Chatterjee) স্ত্রী। পরিবার সূত্রে খবর, সম্প্রতি পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি। সেকারণেই গত শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তবে বর্তমানে সমস্ত কাজ কাটছাঁট করে কলকাতায় (Kolkata) ফিরেছেন শাশ্বত।

 

এ প্রসঙ্গে শাশ্বতর স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় জানান, “শরীরে টুকটাক সমস্যা ছিল। কিন্তু কোনওটাই মারাত্মক পর্যায়ে পৌঁছয়নি। চোট থেকেই সমস্যা বেড়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শরীরে সংক্রমণ হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছিল। শেষমেশ আর বাড়ি ফেরানো গেল না”। তিনি আরও জানান, মহুয়া বললেন, “শাশ্বত ঠিক আছে। নিজেকে সামলে নিয়েছেন। ওর শুটিং ছিল মুম্বইয়ে। মায়ের অসুস্থতার জন্য সব বাতিল করে দিয়েছিলেন।” এদিকে মায়ের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার। শাশ্বতরা দুই ভাই। অঞ্জলিদেবী থাকতেন শাশ্বতর ছোট ভাই শুভদীপ চট্টোপাধ্যায়ের গল্ফগ্রীনের ফ্ল্যাটে। আর সেখানেই পড়ে গিয়ে চোট পান তিনি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...