Friday, April 3, 2026

বিজেপিতেই ফিরলেন অর্জুন, ব্যারাকপুরে পার্থর বিরুদ্ধে ভোটেও লড়বেন

Date:

Share post:

অনেক টালবাহানার পর শেষপর্যন্ত বিজেপিতেই নাম লেখালেন ব্যারাকপুরের (Barrackpore) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। যদিও তিনি খাতায় কলমে বিজেপির সাংসদ (BJP MP) ছিলেন। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। টিকিটও পেয়েছিলেন ব্যারাকপুর থেকে। জিতে সাংসদ হয়েছিলেন। তবে বিজেপির প্রতি মোহভঙ্গ হওয়ায় ফের তৃণমূলে ফেরেন তিনি। কিন্তু লোকসভা ভোট (Loksabha ELection) ব্যারাকপুর থেকে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। পরিবর্তে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে (Partha Bhowmik) প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

এরপর থেকেই জোর জল্পনা ছিল অর্জুন ফের বিজেপিতে ফিরবেন। তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। কিন্তু শুভেন্দু অধিকারী অর্জুনকে ফিরিয়ে নেওয়ার পক্ষেই ছিলেন। কারণ, ব্যারাকপুর চত্বরে সেই অর্থে বিজেপির কোনও সাংগঠনিক ও দাপুটে নেতা নেই। তবে অর্জুন প্রবল আপত্তি রয়েছে ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের। তাঁরা প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন, অর্জুন সিংকে দলে ফেরালে তাঁরা বসে যাবেন।

এমন টালবাহানার মাঝেই বুধবার মধ্যরাতে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের মধ্যে ভারচুয়ালি দীর্ঘ বৈঠক হয়। সেখানেই অর্জুনকে ফের একবার দলে ফেরানো হয়। সুকান্ত বা দিলীপের আপত্তি সত্ত্বেও শুভেন্দুর ইচ্ছায় দিল্লি নেতৃত্ব অর্জুনকে দলে ফেরানোয় সবুজ সঙ্কেত দেয়। বিজেপি সূত্রে খবর, অর্জুন সিংকে ফের ব্যারাকপুরেই টিকিট দিতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে পার্থ ভৌমিকের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্জুনকে।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...