Wednesday, June 24, 2026

আলিয়ার জন্মদিনে ‘সারপ্রাইস’ পার্টি রণবীরের, অতিথি তালিকায় কারা!

Date:

Share post:

বলিউডের ‘গাঙ্গুবাঈ’ -এর বার্থ ডে বলে কথা, স্পেশ্যাল আয়োজন যে থাকবে সে আর নতুন কী। কিন্তু স্বামী যে এইরকম ‘সারপ্রাইস’ দেবেন সেটা কল্পনাতেও আনতে পারেননি আলিয়া ভাট (Alia Bhatt)। আজ বলিউড অভিনেত্রীর জন্মদিন। বৃহস্পতিবার রাত থেকেই সেলিব্রেশন শুরু। স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) জন্মদিন শুরু হওয়ার আগেই বিশেষ নৈশভোজে নিয়ে গেলেন আলিয়াকে। তবে শুধু দম্পতিই নয়, মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে দুই পরিবারের উপস্থিতি দেখে চমকে গেলেন নায়িকা। আসলে সবটাই বরের প্ল্যান।

আলিয়া পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। গত বছর এই দিনে লন্ডনে শ্যুটিং থাকার কারণে RK একাই সেখানে পৌঁছে গেছিলেন। কিন্তু এবছর মায়ানগরীতেই রয়েছেন মহেশ-কন্যা। তাই দুই পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ পার্টি আয়োজন করা হল। সোনালি রংয়ের কো-অর্ডসেট ড্রেসের সঙ্গে নীলরঙা জিনস্-এ দেখা যায় অভিনেত্রীকে। তাঁর সঙ্গে ছিলেন রণবীর। তাঁর পরনে কালো পোশাক। এ ছাড়াও ছিলেন সোনি রাজ়দান, নীতু কাপুর, আলিয়ার বোন শাহিন ভাট এবং অভিনেত্রীর বান্ধবী ঈশা অম্বানি। রাতের পার্টিতে রাহাকে দেখা না গেলেও আজ বার্থডে কেক মেয়েকে কোলে নিয়েই কাটবেন আলিয়া। এদিন সকাল থেকেই বলিউডের অভিনেতা অভিনেত্রীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মিস্টি নায়িকাকে।


Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...