Saturday, April 4, 2026

আইপিএল শুরুর আগেই জোর ধাক্কা দিল্লি শিবিরে, ছিটকে গেলেন এই তারকা বোলার

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল। ২২ মার্চ প্রথম ম্যাচে নামছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২৩ তারিখ নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি পাঞ্জাব কিংস। আর তার আগেই জোর ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়দের দলে। আগেই ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক নাম তুলে নিয়েছিলেন।এবার ছিটকে গেলেন জোরে বোলার লুনগি এনগিডি। চোটের কারণে খেলবেন না দক্ষিণ আফ্রিকার বোলার। যদিও বদলিও পেয়ে গিয়েছে দিল্লি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেক ফ্রেজার-ম্যাকগুর্ককে নিয়েছে তারা।

এদিন আইপিএলের তরফে এক বিবৃতিতে জানান হয়, এই মরশুমে চোটের কারণে এনগিডি খেলতে পারবেন না। বদলে জেক দলে যোগ দেবেন। আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ২৫টি উইকেট নিয়েছেন এনগিডি। অতীতে তিনি চেন্নাইয়ের হয়েও খেলেছেন। অন্য দিকে, অস্ট্রেলিয়ার হয়ে দু’টি একদিনের ম্যাচ খেলেছেন জেক। একই ধাঁচের বোলার বলে তাঁকে দলে নেওয়া হয়েছে।

তবে আসন্ন মরশুমে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। দীর্ঘ ১৫ মাস পর ফের মাঠে নামতে চলেছেন তিনি। যা তে খুশির আবহ দিল্লি শিবিরে।

আরও পড়ুন- ‘টি-২০ বিশ্বকাপ জিততে হলে দলে কোহলিকে প্রয়োজন’, গুঞ্জন উড়িয়ে বললেন এই প্রাক্তন ক্রিকেটার



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...