Monday, April 6, 2026

বাংলায় এক দফা ভোটের দাবি কুণালের

Date:

Share post:

বাংলায় এক দফা ভোটের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাফ বলেন, পাঁচ বা সাত দফা নয় এক দফায় ভোট চাই।  জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দাবি ৪২ টি আসনেই একদিনে ভোট করতে হবে। এরই পাশাপাশি তিনি দাবি করেন, বাংলায় যে কেন্দ্রীয় বাহিনী আসবে তারা যেন কেন্দ্রের হয়ে কাজ না করেন।এ বিষয় তিনি স্মরণ করিয়ে দেন ২০২১ এর শীতলকুচির ঘটনার কথা।সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।
এদিন কুণাল কটাক্ষ করে বলেন, এসইউসিআই যেখানে ৪২ টা আসনেই প্রার্থী দিতে পারছে, সেখানে সিপিএম সব আসনে প্রার্থী দিতে পারছে না! আসলে সিপিএম এবং কংগ্রেস বিজেপির বিটিম হিসেবে তৃণমূলের ভোট কাটার কাজ করবে। সিপিএম কংগ্রেস আইএসএফকে সুবিধাবাদী জোট বলে কটাক্ষ করেন কুণাল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...