Monday, April 6, 2026

হাসপাতালে লালু-পুত্র! শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন তেজপ্রতাপ যাদব

Date:

Share post:

শুক্রবার দুপুরে আচমকাই বুকে ব্যথা, এরপরই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav)জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ যাদবকে (Tej Pratap yadav)। সূত্রের খবর শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণেই রাজেন্দ্রনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। মুখে অক্সিজেন লাগানো অবস্থায় লালু-পুত্রের একটি ছবি সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। যদিও এর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

বুকে ব্যথার উপসর্গ নিয়ে এর আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিহারের হাসনপুর বিধানসভার আরজেডি বিধায়ককে। বৃহস্পতিবারই বক্সারে একটি সাধারণ পাঠাগারের উদ্বোধন করতে গিয়েছিলেন তেজপ্রতাপ। রাতে ফিরে শারীরিক অসুস্থতা বোধ করেন। যদিও বিষয়টিকে আমল দিতে চাননি। কিন্তু এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...