Saturday, June 27, 2026

দ্রুত আরোগ্য কামনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বাংলার মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

দুর্ঘটনার জেরে গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুস্থতার কামনা করে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। এদিন সকালে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। রাতে আঘাত পাওয়ার পর আজ সকালে অনেকটাই স্থিতিশীল রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর ইচ্ছেশক্তিকে কুর্নিশ জানিয়েছেন বিরোধীরাও। প্রধানমন্ত্রী ছাড়াও এক্স হ্যান্ডেলে তাঁর সুস্থতা কামনা করেছিলেন জগদীপ ধনকড়, রাহুল গান্ধী, নবীন পট্টনায়েক, এম কে স্ট্যালিন, চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়ালরা। রাতেই হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে একটু সুস্থ বোধ করার পরই সমাজমাধ্যমের পোস্টে সকলকে ধন্যবাদ জানালেন মমতা (Mamata Banerjee)।

দুর্ঘটনার কারণে কপালে গুরুতর আঘাত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪টে সেলাই করা হয়েছে বলে SSKM হাসপাতাল সূত্রে খবর। আজও তাঁর শারীরিক পরীক্ষা হবে। আপাতত সাতদিন মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আজ সকাল থেকেও তৃণমূল কর্মী- সমর্থকরা কালীঘাটে নেত্রীর বাড়িতে হাজির হয়েছেন। সমাজমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের মমতা অনুরাগীরা। এর মাঝেই বেলা ১১.৪৬ নাগাদ এক্স হ্যান্ডেল থেকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে রিটুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...