Friday, June 12, 2026

ভোটের আগে মোদির টোপ, জ্বালানির ‘নামমাত্র’ দাম কমালো কেন্দ্র সরকার!

Date:

Share post:

কথা বলে ভোট বড় বালাই। সত্যি যে তাই সেটা বিজেপি সরকারের (BJP Government) কাজকর্ম দেখে সাধারণ মানুষের কাছে বেশ পরিষ্কার। ভোট বাক্স ভরাতে এবার জ্বালানির নামমাত্র দাম কমালো মোদি সরকার (Modi Government)। আগে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে ফেলে ভোটের আগে নাম কেনার নয়া ফন্দি। গড়ে দু-আড়াই টাকা কমে আজ সকাল থেকে ধার্য হল পেট্রোল ডিজেলের নতুন দাম(Petrol Diesel new Price)।

শিয়রে ভোট, রাজনীতির ‘জমিদার’রা যেন কেন প্রকারে দেশের মানুষের মন পেতে মরিয়া। সারা বছর যাঁরা সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে এতটুকু খোঁজখবর নেন না, তাঁরাই ভোটের আগে কখনও গ্যাসের দাম ১০০ টাকা, আবার কখনও পেট্রোল ডিজেলের দাম ২ টাকা কমিয়ে বড় বড় বক্তৃতা দেন। হেঁশেল থেকে গণপরিবহন ব্যবস্থা সর্বত্রই জ্বালানির ছেঁকায় নাজেহাল মানুষ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বুধবার জানিয়েছিলেন, জ্বালানির দাম নাকি সরকার ঠিক করে না। এই সিদ্ধান্ত নেয় তেল কোম্পানি। কিন্তু বিজেপি সরকারের ঠুনকো আশ্বাসে চিঁড়ে ভিজবে না জেনেই কি ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে কমলো জ্বালানির দাম! পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন সূত্রে খবর, কলকাতায় আজ সকাল ৬ টা থেকে জ্বালানির নতুন দাম প্রযোজ্য হয়েছে।২ টাকা ৫০ পয়সা কমে আজ থেকে পেট্রোলের নতুন দাম ১০৩ টাকা ৫৩ পয়সা। ডিজেল হল ৯০ টাকা ৪২ পয়সা, দাম কমল মাত্র ২ টাকা ৩৪ পয়সা।


Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...