Saturday, April 4, 2026

কেন দলে নেওয়া হল স্টার্ককে? আইপিএল শুরুর আগে জানালেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল। সেই প্রস্তুতিতে ব্যস্ত ১০ দল। ২২ মার্চ প্রথম ম্যাচে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর ২৩ মার্চ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি সানরাইজার্স হাইয়দরাবাদ। সেই প্রস্তুতি আজ থেকেই শুরু করে দিতে চলেছে কেকেয়ার শিবির। গতকালই শহর কলকাতায় পা রেখেছেন মেন্টর গৌতম গম্ভীর।

আসন্ন আইপিএল-এ কেকেআরের হয়ে খেলবেন মিচেল স্টার্ক। দীর্ঘদিন পর আইপিএল-এ ফিরছেন তিনি। স্টার্কে কেকেআর দলে নিয়েছেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে। কেন এত টাকা দিয়ে স্টার্ককে দলে নিল নাইট শিবির? সেই নিয়ে মুখ খুললেন মেন্টর গৌতম গম্ভীর। এই নিয়ে তিনি বলেন, “ আমার মনে হয় না স্টার্কের উপর টাকার চাপ থাকবে। আমি শুধু আশা করি অস্ট্রেলিয়ার হয়ে ও যে ভাবে বল করে, কলকাতার হয়েও সেটা করুক।”

দীর্ঘ কয়েক বছর আইপিএল-এর ট্রফি ঘরে ঢোকেনি কেকেআরের। ২০১২ এবং ২০১৪ সালে কেকেআরের সেই আইপিএল জয়ের সময় অধিনায়ক ছিলেন গম্ভীর। তিনি এ বার দলের মেন্টর।তাই কলকাতায় ফেরা গম্ভীরের কাছে ঘরে ফেরার মতো। এই নিয়ে তিনি বলেন, “কেকেআর আমার কাছে শুধু একটা দল নয়। এটা আমার কাছে একটা আবেগ। এখানে ফিরে ভাল লাগছে। জানি সকলের প্রত্যাশা থাকবে। আমি চেষ্টা করব সেটা পূরণ করার।“

আরও পড়ুন- BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...