Wednesday, June 24, 2026

লোকসভা ভোটের আগে স্বস্তি! আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ‘রক্ষাকবচ’ আদালতের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখে বড়সড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। শনিবার আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধানের (AAP Supremo) আগাম জামিনের আবেদন মঞ্জুর করল রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। এদিন সকালেই আদালতে সশরীরে উপস্থিত ছন তিনি। দিনকয়েক আগেই রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল ইডি। আর এরপরই আপ প্রধান জানিয়েছিলেন, শনিবারই তিনি আদালতে হাজির হবেন। আর সেই মতোই এদিন সকাল সকাল আদালতের দ্বারস্থ হন কেজরিওয়াল। উল্লেখ্য, আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় শুক্রবার তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতির বিধান পরিষদ সদস্য কে কবিতাকে গ্রেফতার করে হায়দরাবাদ থেকে দিল্লিতে আনা হয়েছে। আর সেকারণেই আর বিলম্ব না করে এবার আদালতের দ্বারস্থ হন কেজরি।

এই প্রথম নয়, এর আগেও একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বারবার ইডির সমন এড়ানোর পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে গত ৩ ফেব্রুয়ারি আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই আদালতে হাজির হয়ে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয় আপের প্রধানকে। এরপরই গত ১৭ ফেব্রুয়ারি আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আবগারি মামলায় কেজরিওয়ালকে মোট আট বার তলব করেছে ইডি। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। তবে গত সোমবার কেজরীওয়াল জানান, আগামী ১২ মার্চের পর তিনি ভার্চুয়ালি ইডির প্রশ্নের উত্তর দিতে চান। যদিও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ সম্ভব নয় বলে কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতো এদিন আদালতে হাজির হয়ে ইডির গ্রেফতারি এড়ালেন তিনি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...