Wednesday, June 24, 2026

যন্ত্রণা কমেছে, আগের থেকে অনেকটা ভাল আছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পড়ে গিয়ে কপালে আঘাত লাগার পর আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যন্ত্রণা আগের থেকে কমেছে। শুক্রবার রাতে SSKM হাসপাতালের তিন চিকিৎসক মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁরা জানিয়েছেন আগের থেকে অনেকটাই ভাল আছেন মমতা, রক্তচাপ এবং হৃদস্পন্দন (Blood pressure and Heartbeat) স্বাভাবিক রয়েছে। তবে শুক্রবার রাতে ভাল ঘুম হয়নি নেত্রীর। পরিবারের সদস্যরা জানিয়েছেন,মুখ্যমন্ত্রীর কপালে ও নাকে এখনও ভীষণই ব্যথা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাবারের বিষয়ে পরিবারের সদস্যদের পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী যতটা খেতে চাইবেন, ঠিক ততটাই খাবার যেন তাঁকে দেওয়া হয়। তাঁকে যেন কোনওভাবেই জোরাজুরি করা না হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার পর তাঁর কপালে ও নাকে স্টিচ করা হয়। এরপর বাড়িতে থাকার ইচ্ছে প্রকাশ করেন তিনি। সেইমতো সেদিন রাতেই কালীঘাটে ফিরেছেন মমতা। তবে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অন্তত দিন সাতেক। চিকিৎসকদের পরামর্শমতো অ্যান্টিবায়োটিক খেতে হবে নিয়মিত। আজ রাতের দিকে ফের পরীক্ষা করার পর সম্ভবত স্টিচ কাটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...