Friday, April 3, 2026

ইলেক্টোরাল বন্ড ইস্যুর পর সতর্কতা, সবরকম লেনদেনে নজর কমিশনের

Date:

Share post:

রাজনৈতিক দলকে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে টাকা দেওয়ার বিজেপির যে নোংরা রাজনীতির খেলায় নির্বাচনের আগে বিতর্ক শুরু হয়েছে, তার প্রভাব নির্বাচন কমিশনের ওপরও অনেকাংশে পড়েছে। নির্বাচনে আর্থিক লেনদেন নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে ঘটা করে ২২টি এজেন্সিকে যে যুক্ত করতে বাধ্য হয়েছে কমিশন, শনিবার ভোটের দিনক্ষণ প্রকাশের সময় সে কথা স্বীকার করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

১৮ তম লোকসভা নির্বাচনে সব ধরনের আর্থিক লেনদেনের ওপর নজরদারি চালানো হবে এই ২২ এজেন্সির মাধ্যমে, স্পষ্ট করে দিলেন রাজীব কুমার। নগদ অর্থের লেনদেন কোথাও হলে তার উৎস কী, কোন পথে সেই টাকা এসেছে, সবেতেই থাকবে নজরদারি। অন্যদিকে এজেন্সির মাধ্যমে অনলাইন লেনদেনের ওপরও থাকবে নজরদারি।

তবে শুধু নগদ আর্থিক লেনদেন নয়, যে কোনও ধরনের দ্রব্য যেমন পোশাক, খাবার, মদ ইত্যাদির আদানপ্রদান, যাতে ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে, তাতে নজর থাকবে। আন্তর্জাতিক সীমান্তে যেমন বিএসএফের মাধ্যমে কড়া নজরদারি থাকবে, তেমনই আন্তঃরাজ্য সীমানাতেও থাকবে নজরদারি।

নজরদারি চালানো হবে সব ধরনের পরিবহনক্ষেত্রে। রেলপথে জিআরপি ও আরপিএফ পরীক্ষা করবে লাগেজ। সব বিমানবন্দরকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বাণিজ্যিক বিমান পরিবহন হয় না সেক্ষেত্রে হেলিকপ্টারেও নজরদারি চালানো হবে কোনও রকম আর্থিক লেনদেন বিষয় জড়িত রয়েছে কি না জানতে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...