Wednesday, June 24, 2026

নদিয়ায় খু.ন তৃণমূল কর্মী! ধৃ.ত তিন জনের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

তৃণমূল কর্মী সাইদুল শেখের খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায় নদিয়ায়। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল শাহাদ আলি মণ্ডল, টার্জান মণ্ডল ও একরামুল মণ্ডল। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও। শনিবার ধৃতদের তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হলে তাদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

প্রসঙ্গত, শুক্রবার রাতে করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কর্মী সাইদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই ৩ দুষ্কৃতী। এরপরই একটি কালভার্টের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় সাইদুলকে উদ্ধার করেন স্থানীয়রা। তাকে নতিডাঙ্গা ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

আরও পড়ুন- ইলেক্টোরাল বন্ড ইস্যুর পর সতর্কতা, সবরকম লেনদেনে নজর কমিশনের

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...