Wednesday, June 24, 2026

গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বইয়ে হার্দিক, পুরোনো ছাত্রকে নিয়ে কী বললেন গুজরাত কোচ আশিস নেহরা?

Date:

Share post:

আসন্ন আইপিএল-এ সব থেকে বড় চমক ছিলো হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া। দু’বছর গুজরাতে থাকার পর নিজের পুরোনো ক্লাব মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক। মুম্বইকে দেবেন নেতৃত্বও। কিন্তু এই হার্দিককে নাকি ধরে রাখার চেস্টা করেনি গুজরাত। এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন কোচ আশিস নেহরা।

এই নিয়ে এদিন আশিস নেহরা বলেন, “ আমি হার্দিককে থাকার জন্য রাজি করাতে যাইনি। যত খেলবে, তত অভিজ্ঞতা বাড়বে। ও যদি মুম্বই ছাড়া অন্য কোনও দলে যেত, আমি আটকাতাম। কিন্তু গুজরাতের হয়ে হার্দিক খেলেছে দু’বছর। মুম্বইয়ের হয়ে ৫-৬ বছর খেলেছে ও। সেই দলেই ফিরেছে হার্দিক। ক্রিকেট যেভাবে এগিয়ে চলেছে তাতে আগামী দিনে ফুটবলের মতোই দলবদল হবে। হার্দিকের সামনে নতুন পরীক্ষা। আশা করি ও সাফল্য পাবে।”

হার্দিক পান্ডিয়া চলে যাওয়ায় গুজরাত দলকে এবার নেতৃত্ব দেবেন শুভমন গিল। নেহরা মনে করেন শুভমনের নেতৃত্বের দিকে গোটা দেশ তাকিয়ে থাকবে।এই নিয়ে তিনি বলেন, “ শুধু আমি নই, গোটা দেশ তাকিয়ে রয়েছে শুভমনের দিকে। ও সেই ধরনের ক্রিকেটার। শুভমন তিন ধরনের ক্রিকেটেই ভাল খেলতে চায়। আমরা চাই ও শুধু অধিনায়ক নয়, মানুষ হিসাবেও আরও বড় হয়ে উঠুক। ভাল মানুষ হয়ে উঠলে, দলকে ভাল নেতৃত্বও দেবে শুভমন। হার্দিকও প্রথমবার গুজরাতকে নেতৃত্ব দিয়েছিল। এর আগে অনেকেই প্রথমবার কোনও না কোনও দলকে নেতৃত্ব দিয়েছিল। নীতীশ রানা, শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটারকে আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। দেখা যাক শুভমন কী ভাবে সেটাকে সামলায়।”

২৪ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে গুজরাত। প্রথম ম্যাচে শুভমনদের মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন- অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হল অচিন্ত্যকে, কিন্তু কেন?

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...