Wednesday, June 24, 2026

কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

Date:

Share post:

কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ফুটবলে ব্যর্থতার মধ্যেই হকিতে সাফল্য ইস্টবেঙ্গল। কলকাতা হকি লিগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো লাল-হলুদ। শনিবার সুপার সিক্স রাউন্ডের শেষ ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে ৫-২ গোলে হারিয়ে সেরার ট্রফি জিতল ইস্টবেঙ্গল। সুপার সিক্সের আগে গ্রুপ পর্বেও সব ম্যাচ জিতেছে তারা। ইস্টবেঙ্গলের হয়ে এদিন হ্যাটট্রিক করেন নভজ্যোৎ সিং। বাকি দু’টি গোল পারদীপ মোর এবং অনুপ বাল্মীকির।

হকি লিগে ইস্টবেঙ্গল প্রথম চ্যাম্পিয়ন হয় ১৯৬০ সালে। সে বরও তারা কোনও ম্যাচে হারেনি। এবার নিয়ে লিগে মোট ১১ বার চ্যাম্পিয়ন হল তারা। রানার্স হয়েছে ১৬ বার। ইস্টবেঙ্গল ক্লাব বেটন কাপে চ্যাম্পিয়ন হয়েছে ৪ বার। রানার্স হয়েছে ৩ বার।

গত মরশুমে ভালো খেললেও ইস্টবেঙ্গলের ঘরে ট্রফি আসেনি। এবারও লাল-হলুদ কর্তারা সই করায় বেশ কয়েক জন আন্তর্জাতিক খেলোয়াড়কে।

আরও পড়ুন-গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বইয়ে হার্দিক, পুরোনো ছাত্রকে নিয়ে কী বললেন গুজরাত কোচ আশিস নেহরা?


Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...