Saturday, June 20, 2026

আইপিএলের প্রথম ম্যাচে নামার আগে নিজের পরিকল্পনা জানালেন হার্দিক

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু আইপিএল ২০২৪। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর ২৪ মার্চ প্রথম ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে তাদের মুখোমুখি গুজরাত টাইটান্স। এই আইপিএল-এ নিজের পুরোনো দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া । দলকে নেতৃত্ব দেবেন তিনি । আর প্রথম ম্যাচে নামার আগে নিজের পরিকল্পনা জানালেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

২০২৪ আইপিএল-এ নিজের পরিকল্পনা নিয়ে হার্দিক বলেন, “ এই জার্সি পরার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারব না। এবার যাত্রা শুরুর পালা। আমি কথা দিচ্ছি, এবার মুম্বই যে ধরনের ক্রিকেট খেলবে তা সবাই মনে রাখবে।নিজেদের সেরা পারফরম্যান্স দেবে দল।” হার্দিকের কথা থেকে পরিষ্কার, গত তিন বছরের খারাপ পারফরম্যান্স ভুলে এগোতে চান তাঁরা। নতুন অধিনায়ক হার্দিককে নিয়ে আশাবাদী মুম্বইয়ের প্রধান কোচ মার্ক বাউচারও। তিনি বলেন, “মুম্বইয়ের সাজঘর আমার থেকে হার্দিক ভাল চেনে। ও নিজের ঘরে ফিরেছে। দলের প্রত্যেকের সঙ্গে ওর সম্পর্ক ভাল। এবার আমাদের দলে বেশ কয়েক জন নতুন মুখ রয়েছে। আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। শুরুতে কয়েকটা ম্যাচ জিততে হবে। তা হলেই ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে যাবে।“

২০১৫ সালে মুম্বইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। তবে ২০২২ সালে গুজরাত টাইটান্সে যোগ দেন তিনি। তাদের অধিনায়ক হন। প্রথম বারই গুজরাতকে চ্যাম্পিয়ন করেন। ২০২৩ সালেও দলকে ফাইনালে তোলে হার্দিক। তবে ফাইনালে ধোনির চেন্নাইয়ের কাছে হেরে যায় গুজরাত। তবে এবার গুজরাত ছেড়ে নিজের পুরোনো দলে যোগ দেন হার্দিক। আর দলে ফিরে মুম্বইয়ের অধিনায়ক হন তিনি। আর অধিনায়ক হয়েই নিজের পরিকল্পনা জানান তিনি।

আরও পড়ুন- লোকসভা ভোটের কারনে কি দেশের থেকে সরছে IPL ? জল্পনা তুঙ্গে


Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...