Sunday, June 28, 2026

ফের বাংলায় ৭ দফায় নির্বাচন! ৪৩ দিন ধরে ভোটগ্রহণ নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

ফের বাংলাকে হেনস্থা! এবারও বাংলায় ৪৩ দিন ধরে ৭ দফায় নির্বাচন। শনিবার নির্বাচন কমিশনের (Election Commission) ঘোষণার পরেই নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushakhar Ray)। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ও উত্তরপ্রদেশেও ৭ দফায় নির্বাচন।

একনজরে বাংলায় কবে কবে ভোটগ্রহণ

প্রথম দফা – ১৯ এপ্রিল
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার
দ্বিতীয় দফা – ২৬ এপ্রিল
দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট,
তৃতীয় দফা – ৭ মে
মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর
চতুর্থ দফা – ১৩ মে
বীরভূম, কৃষ্ণনগর, রাণাঘাট, বোলপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর
পঞ্চম দফা – ২০ মে
শ্রীরামপুর, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ
ষষ্ঠ দফা – ২৫ মে
পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম
সপ্তম দফা – ১ জুন
কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর, মথুরাপুর বসিরহাট, দমদম, বারাসাত

এই ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুখেন্দুশেখর রায় বলেন, বাংলাকে হেনস্থা করার চক্রান্ত। দীর্ঘ ৪৩দিন ধরে ভোট চলবে বাংলায়। তীব্র আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, ৪২ আসনে প্রতিদিনই একটি করে কেন্দ্রে ভোটগ্রহণ করাতে পারত কমিশন। এত করেও বাংলায় তৃণমূলকে হারানো যাবে না বলে প্রত্যয়ী দলীয় নেতৃত্ব।




Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...