Friday, June 26, 2026

মোদিকে আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী, বেহালায় কটাক্ষ মমতার

Date:

Share post:

দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে বেহালায় জনসভা করলেন। আগামী ১ জুন ওই আসনে ভোটগ্রহণ। মঙ্গলবার তৃণমূল নেত্রী বলেন, এবার আর কেন্দ্রে ক্ষমতায় আসছে না বিজেপি’, বেহালার সভা থেকে সাফ জানালেন। তৃণমূল নেত্রী। মোদিকে কটাক্ষ করে মমতা বলেন ,নরেন্দ্র মোদিকে হয়তো আর ৭-৮ দিন বলতে পারব প্রধানমন্ত্রী’। বলেন, ক’দিন আগে এক জনকে দিয়ে ১৫ লক্ষ ওবিসি শংসাপত্র খেয়েছে। বিচারপতিকে বলা যাবে না, তাঁর রায়কে বলা যাবে। মোদিবাবুর কল হল খুড়োর কল।

এদিন তিনি বলেন, আজ এসে প্রধানমন্ত্রী তিন বার করে উদ্বোধন করছে। একটা প্রকল্প করতে ১৩ বছর লাগে! আমি ২০০৯ সালে করেছিলাম। শেষ করতে এত বছর লাগল। রেমাল নিয়ে বলেন, এ বার সাইক্লোনে জল দাঁড়ায়নি কলকাতায়। দিল্লি হলে পাঁচ দিন জল জমে থাকত। বাংলার উন্নয়ন ওরা চোখে দেখে না। হিংসুটেরা কুৎসা করে। আজও বলেছে।

মা-বোনদের অসম্মান করে বিজেপি নির্বাচনী ইস্যু করেছে। বাংলার বদনাম করার চেষ্টা করেছে সন্দেশখালিতে। এই অসম্মান বাংলার মা-বোনেরা মেনে নেবে না।

মমতার কটাক্ষ, নড্ডা বলেছেন, উনি সব দেবতার রাজা। আমি বলি, হতেই পারে। কেউ বলেন, জগন্নাথ দেবও ওঁর ভক্ত। সকলে ওঁর ভক্ত হলে, যে দেবতা হয়, তাঁর রাজনীতি, দাঙ্গা করা শোভা পায় না। মন্দির করছি, বসুন, নকুলদানা, ফুল, বেলপাতা দেব।

উন্নয়নের খতিয়ান দিয়ে মমতা বলেন, বিনামূল্যে রেশন থেকে স্বাস্থ্যসাথী, সবুজসাথী, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, সবই হয়েছে। এখন শুধু বিজেপিকে হটানো বাকি।

আরও পড়ুন- যাদবপুরে বামের ভোট রামে টানার কৌশলী বার্তা মোদির

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...