Friday, June 26, 2026

আবার পল্টুরাম! নীতীশকে নিয়ে চাঞ্চল্যকর দাবি তেজস্বীর

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ফলাফলের পর ফের পল্টুরাম হতে পারেন নীতীশ কুমার। এমনটাই ইঙ্গিত দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। শুধুমাত্র ফাঁকা আওয়াজ নয়, রীতিমত যুক্তি দিয়ে সদ্য ঘটা করে এনডিএ-র সঙ্গে জোট বাঁধা জেডি (ইউ) প্রধান আবার সেই জোট ছাড়তে পারেন, এমনটাই দাবি তেজস্বীর। বারবার দল বদল করতে সিদ্ধহস্ত নীতীশ এই পর্যায়ে আরজেডির হাত ছাড়ার পরে তাঁর সঙ্গে আর কখনও জোটে যাবেন না বলে জানিয়েছিলেন তেজস্বী ও লালু। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেবেন তাঁরা, তার জন্য পল্টুরামের দিকেই তাকিয়ে অপেক্ষা করতে হবে তাঁদেরও।

নির্বাচনী প্রচার চলাকালীন বিজেপি বিরোধী জোটে তৃণমূলের অবস্থান ও তা নিয়ে আরজেডি-র প্রতিক্রিয়া চাওয়া হয় তেজস্বী যাদবের কাছে। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত প্রতিবেশী বাংলায় ‘একটা বড় চমক’ অপেক্ষা করছে বিজেপির জন্য। তৃণমূলের অবস্থান নিয়ে তাঁর দাবি, তৃণমূল I.N.D.I.A. জোটের শরিক। সেই প্রসঙ্গে তিনি নিজেই টেনে আনেন ‘চাচাজি’ নীতীশের প্রসঙ্গ।

বিজেপির সঙ্গে নীতীশের গাঁটছড়ায় এক লহমায় উপমুখ্যমন্ত্রীর গদি হারিয়েছিলেন তেজস্বী। তারপরে তাঁকে ইডি দিয়েও দমিয়ে রাখার চেষ্টা চালিয়েছিল কেন্দ্রের স্বৈরতান্ত্রিক সরকার। কিন্তু দীর্ঘ প্রায় একদশকের রাজনীতিতে পোড় খাওয়া তেজস্বী সসম্মানে সেই জিজ্ঞাসাবাদের বেড়াজাল ছিঁড়েও বেরিয়ে এসেছেন। সেই তেজস্বীই নির্বাচনের শেষ দফার আগে মুখ খুললেন নীতীশকে নিয়ে।

তিনি বলেন, “আমি আমার ‘চাচাজি’ সম্পর্কে কিছু সংযোজন করতে চাইব। কেন্দ্র থেকে নির্বাচনে হেরে এনডিএ-র বিদায়ের পরে তিনি একটা বড় পদক্ষেপ নিতে পারেন।” কিন্তু তিনি পল্টুরাম হলে আরজেডি কী তাঁর সঙ্গে নতুন করে সম্পর্কে উৎসাহী হবে? সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কেন পুরোনো অবস্থানে নীতীশ ফিরে আসতে পারেন তার ব্যাখ্যায় তেজস্বীর দাবি, “এই মুহূর্তে, আমার দূরদৃষ্টি বলছে তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। যার পিছনে রয়েছে নিজের দল এবং তাঁর ওবিসি-র পক্ষে চলার নীতিকে বাঁচানো।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...