Monday, March 16, 2026

দমদম স্টেশনে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ! শিয়ালদহের উত্তর শাখায় বাতিল শতাধিক ট্রেন

Date:

Share post:

দমদম স্টেশনে (Dum Dum) নন-ইন্টারলকিংয়ের (Non Interlocking) কাজ চলার কারণে শিয়ালদহের (Sealdah) উত্তর শাখায় বাতিল একাধিক ট্রেন (Train)। শনিবার মধ্যরাত থেকেই একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজের কারণে টানা ৫২ ঘণ্টা শিয়ালদহ শাখায় মোট ১৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তা-ই নয়, বেশ কিছু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হয়েছে বলে খবর। শনিবার শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-দত্তপুকুর শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-ডানকুনি শাখারও বহু ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর।

এছাড়া শনিবার ব্যারাকপুর-দমদম, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, ক্যানিং-বারাসত, বারাসত-হাসনাবাদ, হাসনাবাদ-দমদম জংশন, বালিগঞ্জ-ব্যারাকপুর ও মাঝেরহাট-নৈহাটি শাখারও কিছু ট্রেন বাতিল থাকবে। তবে শুধু লোকাল ট্রেন নয়, শনিবার শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। তবে শুধু শনিবারই নয় রবিবারও অনেকগুলি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, ব্যারাকপুর-দমদম জংশন, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, দত্তপুকুর-মাঝেরহাট-সহ একাধিক ট্রেন বাতিল থাকছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার ভোর ৪টে থেকে আবারও এই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

spot_img

Related articles

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...