Saturday, June 20, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) হাতে আর মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল। সেই প্রস্তুতিতে ব্যস্ত ১০ দল। ২৩ মার্চ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি সানরাইজার্স হাইয়দরাবাদ। সেই প্রস্তুতি শুক্রবার থেকেই শুরু করে দিল কেকেআর।

২) চলতি বছরই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তবে এই হাইভোল্টেজ টুর্নামেন্টের আগে একটি গুঞ্জন শোনা যায়, টি-২০ বিশ্বকাপের জন্য নাকি ভারতীয় দলে বিরাট কোহলিকে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে জল্পনা উড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত । তিনি বলেন, টি-২০ বিশ্বকাপ ভারতের হাতে তুলতে কোহলিকে দরকার টিমের।

৩) ২৩ তারিখ আইপিএল-এর প্রথম নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি পাঞ্জাব কিংস। আর তার আগেই জোর ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়দের দলে। আগেই ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক নাম তুলে নিয়েছিলেন।এবার ছিটকে গেলেন জোরে বোলার লুনগি এনগিডি। চোটের কারণে খেলবেন না দক্ষিণ আফ্রিকার বোলার।

৪) হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের ড্র। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অভিযানে কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের সামনে ম্যাঞ্চেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে সিটির সামনে রিয়াল মাদ্রিদ। আর্সেনালের সামনে বায়ার্ন মিউনিখ। অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। আরেক কোয়ার্টার ফাইনালে এফসি বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি।

৫) হাতে মাত্র কয়েকদিন , তারপরই শুরু ২০২৪ আইপিএল। এই আইপিএল-এ ফিরছেন দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ। ভয়াভয় গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ ১৫ মাস পর মাঠে ফিরছেন পন্থ। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আর অনুশীলনে পন্থকে দেখে খুশি দলের কোচ রিকি পন্টিং।

আরও পড়ুন – পন্থকে অনুশীলনে দেখে খুশি পন্টিং, কী বললেন তিনি?

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...