Saturday, June 20, 2026

মুখ্যমন্ত্রীর আ.ঘাত নিয়ে কুরু.চিকর মন্তব্য শুভেন্দুর! শনিবার খেজুরিতে জবাব দেবেন কুণাল

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর অসুস্থতা ও শারীরিক অবস্থা নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেশের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দুর কুরুচিকর মন্তব্য নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলছে তৃণমূল। মহিলাদের প্রতি শুভেন্দুর অপমানজনক মন্তব্যের প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল।

শনিবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল ও পথসভার ডাক দিল রাজ্যের শাসকদল। যেখানে মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিরোধী দলনেতা, সেই খেজুরিতে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হল কুণাল ঘোষকে।

চিকিৎসকদের পরামর্শে আপাতত কিছুদিন থাকতে হবে বাড়িতেই। মমতার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। শুক্রবার সকালে হাল্কা খাবারও খেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় যখন তদন্তের দাবি করেছে বিজেপি, তখন নাম না করে মমতাকে নিশানা করেন শুভেন্দু। কাঁথি বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে খেজুরিতে জনসভায় তিনি বলেন, “বেশিদিন আর রাজনৈতিক আয়ু নেই তৃণমূলের। ভোট আসছে, মাথা ঘুরে যাচ্ছে, আর ধপ করে পড়ে যাচ্ছে! মাথা ঘুরছে, লো প্রেসার হচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে। নিচ অবধি পড়া শুরু হয়ে যাবে।”

আরও পড়ুন- ওপিনিয়ন পোল: বাংলায় আসন বাড়বে তৃণমূলের, কমবে বিজেপি, বাম-কংগ্রেস শূণ্য!

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...