Saturday, June 20, 2026

ওপিনিয়ন পোল: বাংলায় আসন বাড়বে তৃণমূলের, কমবে বিজেপি, বাম-কংগ্রেস শূণ্য!

Date:

Share post:

রাত পোহালেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে বিভিন্ন সংবাদ মাধ্যম ভোটের সম্ভাব্য ফল কী হতে পারে, সেই সমীক্ষা সামনে আনছে। বাংলার ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। এখনও পর্যন্ত ২০ আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপিও। বামেদের তরফে প্রথম পর্যায়ে ১৬ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যদিও কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি।

ভোটের হাওয়া কোন দিকে? যৌথভাবে জনমত সমীক্ষা করল ম্যাট্রিজ জি-নিউজ। ২০১৯-এ রাজ্যে বিজেপির আসন সংখ্যা দেখে কার্যত চমকে গিয়েছিলেন অনেকেই। সেবার ১৮ আসনে জিতেছিলেন পদ্মপ্রার্থীরা। আর তৃণমূলের ঝুলিতে গিয়েছিল ২২ আসন। এবার কী হবে?

ম্যাট্রিজ জি-নিউজ জনমত সমীক্ষায় বাংলায় কিন্তু এগিয়ে আছে তৃণমূল। তাদের জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে এবার আসন সংখ্যা বাড়বে তৃণমূলের। সেক্ষেত্রে বলা হয়েছে, তৃণমূল পেতে পারে ২৪টি আসন। বিজেপির ঝুলিতে যাবে ১৭টি অর্থাৎ গতবারের তুলনায় এ রাজ্য থেকে বিজেপির একটি আসন কমছে। কংগ্রস পেতে পারে একটি আসন। জোট হলেও বামেদের ঝুলি যথারীতি শূণ্য!

স্রেফ আসন সংখ্যাই নয়, এ রাজ্যে ভোট শতাংশের বিচারে এগিয়ে তৃণমূলই। তবে খুব একটা পিছিয়ে থাকবে না বিজেপিও। ম্যাট্রিজ জি-নিউজ জনমত সমীক্ষা বলছে, ভোট শতাংশ তৃণমূলের পক্ষে ৪২.৬। বিজেপির ৪১.৫। জোট হলে কংগ্রেস ও বাম ১১.৯। অন্যন্য–৪.০।

২৭ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়। দেশজুড়ে সিএএ লাগু হওয়ার পর এই সমীক্ষা চালিয়েছে ম্যাট্রিজ জি-নিউজ। ৬১,৪৭৫ জন পুরুষ আর ৩৭,৫৬৮ জন মহিলা। দেশের ৫৪৩টি লোকসভা আসনে ১১৩,৮৪৮ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। বাদ যাননি ১৪,৭৯৯ জন প্রথমবারের ভোটারও।

অন্যদিকে, এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল আসনে জিতে প্রত্যাবর্তন করবে এনডিএ-ই। কিন্তু মোদির ‘৪০০ পার’-এর দাবি পূরণ হবে না বলেই দাবি। সমীক্ষায় বলা হয়েছে, ৩৬৬ আসনে জিতবে এনডিএ। রাজ্যগুলির ফলাফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে বিপুল আসন জিতবে এনডিএ। কিন্তু বাংলায় তাদের ফলাফলের বিশেষ উন্নতি হবে না। বড়জোর এ রাজ্য থেকে তাদের একটি আসন বেড়ে ১৯ হতে পারে। তৃণমূল গতবারের থেকে কিছুটা ভালো ফল করবে। তারা জিততে পারে২৩টি আসনে। গতবার এই সংখ্যা ছিল ২২। বামেরা ফিরবে শূন্য হাতেই। কংগ্রেসেরও একই হাল হতে চলেছে।

আরও পড়ুন- লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন? প্রস্তুতি শুরু কমিশনের

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...