Saturday, March 14, 2026

পা দিয়ে পাঁপড় তৈরি! ভাইরাল ভিডিও ঘিরে হৈ চৈ নেট দুনিয়ায়

Date:

Share post:

সম্প্রতি রানি মুখার্জি অভিনীত একটি সাড়া ফেলে দেওয়া সিনেমায় নরওয়ের এক ভারতীয় মাকে তাঁর সন্তানের থেকে আলাদা হয়ে যেতে হয়েছিল হাতে করে খাবার খাওয়ানোর জন্য। আসলে খাবারের প্রক্রিয়াকরণ থেকে বিক্রি, পরিবেশন, এমনকি খাওয়া পর্যন্ত ভারতীয়রা বা ভারতীয় উপমহাদেশে যেভাবে শরীরের বিভিন্ন অংশের ব্যবহার হয় তা অনেক দেশের কাছেই ‘অসভ্যতা’র সামিল। জিভে জল আনা স্বাদ ও তার বৈচিত্রের জন্যই দুনিয়া জুড়ে বিখ্যাত ভারতীয় খাবার। সে বিরিয়ানিই হোক বা বাড়ির খাবার, স্ন্যাকস বা বিভিন্ন রকমের ডেজার্ট। ভারতীয় খাবারে ঐতিহ্যের পাশাপাশি বিশেষ বিশেষ কোনও পদ রান্না করার পদ্ধতির কারণেও হয়ে ওঠে অনন্য। আবার কোনও কোনও রান্নার পদ্ধতি তুলে দেয় প্রশ্ন।

এরকমই একটি প্রশ্ন তুলে দিয়েছে দেশি পাঁপড় যা ক্রিস্পি স্ন্যাক্স বলে পরিচিত, সেই দেশি পাঁপড় তৈরির ভিডিও। ইন্স্টাগ্রাম ভিডিওতে ওই পাঁপড় তৈরি দেখে স্বাস্থ্যবিধি নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। ওই ভিডিওতে একজন মহিলাকে খালি হাতে পাঁপড় তৈরি করতে দেখা গিয়েছে।ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিওটি।

ভাইরাল ভিডিওতে মসুর ডাল, ছোলা, চাল, আলুর ময়দা, মশলা ও নুন দিয়ে পাঁপড় তৈরির মিশ্রণটি তৈরি করতে দেখা যায় ওই মহিলাকে। এরপর, একটি গরম পাত্রের মধ্যে ওই মিশ্রণটি শুকনো হবার জন্য ঢেলে দেন তিনি। ওই ভিডিওতে এরপর দেখা যায়, মিশ্রণটি শুকনো হয়ে গেলে তাকে বান্ডিল করার পর স্টিলের বাটি ব্যবহার করে পা দিয়ে চেপে সেগুলিকে গোল আকারে কাটা হচ্ছে। এরপরে আবার সেগুলিকে আলাদা করে প্যাকেজ করার আগে বাইরে খোলা জায়গায় রোদে শুকানো হচ্ছে।

যেভাবে পা দিয়ে গোল গোল পাঁপড় বিক্রির জন্য তুলে ধরা হচ্ছে, সেখানেই উঠেছে প্রশ্ন। অনেকেই খাবার স্বাস্থ্যকর ও নিরাপদ কি না তা পরীক্ষা করে দেখার দাবিও জানিয়েছেন। যদিও এতে ভারতীয় পদ্ধতিতে তৈরি খাবারে সরকারি আধিকারিকদের হানা বাড়বে কি না, বা সাধারণ মানুষ লোভনীয় পাপড়ের থেকে মুখ ফিরিয়ে নেবে কি না, তা মোটামুটি লাখ টাকার প্রশ্ন।

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...