Wednesday, June 24, 2026

গাড়ির ব্যাক সিটে বসলে সিট বেল্ট বাধ্যতামূলক, জারি নয়া বিজ্ঞপ্তি

Date:

Share post:

গাড়ি করে যাঁরা ঘোরাফেরা করেন তাঁরা জানেন ড্রাইভিং সিটে এবং সামনের সিটে বসলে সিট বেল্ট পরা বাধ্যতামূলক। কিন্তু ব্যাক সিটে বসা যাত্রীদেরও এই নিয়ম মানতে হবে? শুক্রবার সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের (Ministry of Road Transport and Highways) তরফে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, আগামী বছরের পয়লা এপ্রিল থেকে ব্যাক সিটে বসা যাত্রীদের সিট বেল্ট পরা বাধ্যতামূলক (mandatory for back seat passengers to wear seat belts)। নিয়ম না মানলে গুনতে হবে জরিমানা।

পরিবহন মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে দেশে বিক্রি হওয়া সমস্ত গাড়িতে ‘রিয়ার সিট বেল্ট অ্যালার্ম’ লাগানোর ব্যাপারে গাড়ি নির্মাতা সংস্থাদের নির্দেশ দেওয়া হয়েছে। গাড়িতে যাত্রী ওঠার সঙ্গে সঙ্গে এই অ্যালার্ম বেজে উঠবে। যাত্রী সিট বেল্ট না পরা পর্যন্ত তাঁকে সতর্ক করতে এই অ্যালার্মটি বেজে চলবে। নিয়ম না মানলে ন্যূনতম ১ হাজার টাকা জরিমানা করা হবে। সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস (CMVR) এর বিধি ১৩৮ (৩) এর অধীনে পিছনের সিট বেল্টও পরার নিয়ম রয়েছে। এতদিন এটি বাধ্যতামূলক থাকলেও আগামী বছর থেকে বদলে যাচ্ছে নিয়ম।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...