Wednesday, June 24, 2026

সঙ্কটজনক অভিনেতা পার্থসারথি দেব, ৩৭ দিন ধরে রয়েছেন ভেন্টিলেশনে

Date:

Share post:

টলিপাড়ায় উদ্বেগ, সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব (Actor Parthasarathi Deb)। দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে গত ৩৭ দিন ধরে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ৬৮ বছরের অভিনেতা। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর সিওপিডিতে (COPD) আক্রান্ত হওয়ার পাশাপাশি ফুসফুসের সমস্যা বেড়েছে পার্থসারথির। বছর তিনেক আগে করোনাতে আক্রান্ত হয়ে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারপর আবার চুটিয়ে কাজ করে গেছেন। কিন্তু এবার বেশ সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি, বলছেন চিকিৎসকরা।

গত ৪০ বছর ধরে একনাগাড়ে মঞ্চ সিনেমা সিরিয়ালে কাজ করেছেন পার্থসারথি। ২০০ টিরও বেশি সিনেমাতে কাজ করেছেন। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ ও ‘রক্তবীজ’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। বিবাহবিচ্ছেদের পর থেকে নিজের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন অভিনেতা। যদিও বেশ কিছু সিনেমার ডাবিং এখনও বাকি আছে বলে জানা যাচ্ছে। বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছে আর্টিস্ট ফোরাম।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...